তরুণ মুখোপাধ্যায় ,৩১ মার্চ:- আজ থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা পূজা । অতি প্রাচীনকাল থেকে বাংলার ঘরে ঘরে হয়ে আসছে মা অন্নপূর্ণার আরাধনা । এবছর কিন্তু অন্নপূর্ণা পূজার ছবিটা একটু অন্যরকম। এই ছবির প্রধান বৈশিষ্ট্য হলো পুজোর দিনগুলিতে প্রতিদিন দর্শনার্থী ও ভক্তদের দেওয়া হয় মা অন্নপূর্ণার প্রসাদ । কিন্তু এবছর করোনার আতঙ্কে মানুষ দিশেহারা । যার ফলে অধিকাংশ বাড়িতে এবছর অনুষ্ঠান হচ্ছে নমোনমো করে। কেবলমাত্র ঘট পুজো করে মায়ের আরাধনা সারছেন ভক্তরা। শেওরাফুলির ১০ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুবীর ঘোষের বাড়িতে প্রতিবছর মায়ের আরাধনা হয় । কিন্তু এ বছর মায়ের পুজো সারা হচ্ছে নমো নমো করে । যার ফলে মন খারাপ ঘোষ পরিবারের ছোট থেকে বড় সবার। সুবীর ঘোষ জানালেন আমরা মায়ের আশীর্বাদ নিয়ে এবছর অনাড়ম্বরভাবে পুজো করছি। কারন আমরা সবাই জানি যে ভাবে করোনা থাবা বসিয়েছে , মানুষের উপস্থিতি বিপদ ডেকে আনবে। যার জন্যেই এবছর অত্যন্ত অনাড়ম্বর ভাবে আমাদের বাড়িতে পুজো হচ্ছে।
Related Articles
পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন ট্যাক্সিতে হারানো মূল্যবান ব্যাগ।
হাওড়া, ৮ অক্টোবর:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন তাঁর দামী ক্যামেরার ব্যাগ। গত ৫ অক্টোবর একটি ট্যাক্সিতে ক্যামেরা সমেত ব্যাগটি ফেলে নেমে পড়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর পরিবারও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকাল দশটা নাগাদ শুভদীপ দাসগুপ্ত নামের ওই অফিসার তাঁর পরিবারকে নিয়ে হাওড়া স্টেশন সংলগ্ন প্রিপেইড ট্যাক্সি […]
খানাকুলে বন্যা দুর্গতদের উদ্ধারকার্যে সেনা।
খানাকুল, ৩ অক্টোবর:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যার মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই হুগলির আরামবাগে নামানো হয়েছে সেনা। খানাকুলের দুটি ব্লকেই বন্যা দুর্গতদের উদ্ধার কার্যে নেমেছে সেনা জওয়ানরা। পাশাপাশি জলবন্দি মানুষদের উদ্ধার কার্যের পাশাপাশি খাবার পৌঁছে দেওয়ার কাজ করছে তারা। এদিন খানাকুলের ঘোষপুর অঞ্চলের ২০ টি সংসদে শুকনো খাবার বন্যার জেড়ে জলবন্দি মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয়। […]
এবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, তদন্তে আয়কর দফতর।
হাওড়া, ৩ আগস্ট:- হাওড়া স্টেশনে আরপিএফের হাতে আটক এক যাত্রী। উদ্ধার প্রায় ৩৫ লক্ষ টাকা। হাওড়া স্টেশনে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ নগদ টাকা। বুধবার দুপুরে চম্বল এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঢোকে সেই সময় এক যাত্রী প্লাটফর্ম দিয়ে হেঁটে বাইরে বেরনোর চেষ্টা করেন। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ […]









