হুগলি ,৩১ মার্চ:- চীনা ভাইরাসের জন্য দেশ জুড়ে লগডাউন।তাঁর জেরে গরিব মধ্যেবিদ্ধ দের ঘরে দুবেলা ঠিক করে ভাতের হাঁড়ি পযন্ত চাপছে না।তাই সাধারণ মানুষের যাতে দুবেলা হাঁড়ি চাপে তাঁর জন্য এগিয়ে এলো কোন্নগর শহর তৃনমুল নেতা রাজীব ঘোষ।আজ ১১ নম্বর ওয়ার্ডের এস কে দেব স্ট্রিটে অসহায় মানুষদের হাতে চাল,ডাল,আলু,তেল,তুলে দেওয়া হলো। করোনা মোকাবিলায় যখন দেশ জুড়ে লকডাউন কার্যকরী হওয়ায় সাধারণ মানুষ গৃহবন্দী তখন সমাজে খেটে খাওয়া অসহায় মানুষগুলোর পাশে এই ভাবে দারোনোয় খুব খুশি সাধারণ মানুষ।রাজীব ঘোষ বলেন এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের পাশে দারোনো টাই আমাদের প্রথম কাজ।আমরা আজ সাধারণ মানুষের হাতে যতটা পেরেছি চাল,ডাল তুলে দিয়েছি আগামী দিনে আরো মানুষের হাতে তুলে দেবো।আমরা শুধু আমাদের ওয়ার্ডের লোকজন কে দিয়েছি এমন টা নয় পুরো কোন্নগর শহরের লোকজন এসে নিয়ে গেছে চাল,ডাল।এদিকে ওই এলাকার আর এক তৃনমুল যুব নেতা মিলন পাঁজা বলেন আমরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম আজো আছি।
Related Articles
রাজ্যের চারটি কেন্দ্রে দলীয় প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস।
কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যের চারটি কেন্দ্রে দলীয় প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস। নদীয়ার কল্যাণী, উত্তর ২৪ পরগনার অশোকনগর এবং আমডাঙ্গা, এবং বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করা হয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কল্যাণীতে প্রার্থী করা হয়েছে অনিরুদ্ধ বিশ্বাসকে। আগে কল্যাণী বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল রমেন্দ্রনাথ বিশ্বাসকে। অশোকনগর বিধানসভা কেন্দ্রে ধীমান […]
খড়দহে ভোট মিটতেই রাজনৈতিক হিংসা শুরু।
খড়দহ , ৩০ অক্টোবর:- খড়দহ বিধানসভার উপনির্বাচনের শেষ বেলায় আক্রান্ত হল প্রাক্তন বিধায়ক কাজল সিনহার ছেলে আর্যদিপ সিনহা। খড়দহ নির্বাচনের শেষ বেলাতে বিজেপির হাতে আক্রান্ত হল। দ্রুত চিকিৎসার জন্য তাকে খড়দহ রহড়া সঞ্জীবনী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা ক্ষোভে ফেটে পড়ে। এতে খড়দহের মানুষজনের মধ্যে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে […]
ইউক্রেনে আটকে রিষড়ার শ্রীতমা , চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
হুগলি, ২৬ ফেব্রুয়ারি:- রিষড়ার নতুন গ্রামের বাসিন্দা শ্রীতমা মৌলিক টারনোপিল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তে পঞ্চম বর্ষের ছাত্রী। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৮০০ কিলোমিটার দূরে পশ্চিম ইউক্রেনে রয়েছেন শ্রীতমা। সেখান থেকে ভিডিও কলে জানান উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে। আজ বাড়ি ফেরার কথা ছিল বলে জানান তার পরিবার। প্লেনের টিকিট কাটা হয়ে গেছিল তারই মধ্যে রাশিয়া-ইউক্রেন আক্রমণ […]








