চিরঞ্জিত ঘোষ ,২৯ মার্চ:- করোনা ভাইরাসের থাবা এবার হুগলি জেলায়।আরও এক নভেল করোনাভাইরাসে সংক্রানিত ব্যক্তির খবর মিলল রবিবার রাত দশটায়। শ্যাওড়াফুলির বাসিন্দা ওই ব্যক্তি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি আছেন বলে জানা গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এই নিয়ে রবিবার সন্ধেয় তিন জন আক্রান্ত হওয়ার খবর মিলল। এই নিয়ে এ রাজ্যে নোভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১। সূত্রের খবর, কয়েক দিন ধরেই জ্বরে ও শ্বাসকষ্টে ভুগছিলেন ৫৯ বছরের এই ব্যক্তি। কোনও ট্র্যাভেল হিস্ট্রি এখনও মেলেনি তাঁর। জানা গেছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী তিনি। ১৬ মার্চ থেকে জ্বরে ভুগছিলেন। ২১ তারিখ কমে যায়। ফের ২২ তারিখ জ্বর আসে। বাড়তে থাকে অসুস্থতা। ২৮ তারিখ হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকদের আতঙ্ক বাড়িয়েছে আরও একটি তথ্য। গত কয়েক দিন কাজের জন্য ট্রেনে করে দুর্গাপুরে যাতায়াত করেছেন তিনি। ফলে কত মানুষ যে তাঁর সংস্পর্শে এসেছে, তা খুঁজে বার করা কার্যত অসম্ভব হয়ে গেল।এই ঘটনা সামনে আসতেই চিন্তায় শেওরাফুলির মানুষ।
Related Articles
জেলার হাসপাতালে কোভিড বেড সর্বোচ্চ কত বাড়ানো সম্ভব সেই মর্মে জেলাগুলোর কাছে রিপোর্ট তলব।
কলকাতা , ২০ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে জেলার হাসপাতালে কোভিড বেড সর্বোচ্চ কত সংখ্যক বাড়ানো সম্ভব রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেই মর্মে জেলাগুলোর কাছে রিপোর্ট তলব করেছে। স্বাস্থ্য ভবনে আজ জেলা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে আজ সন্ধ্যার মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।প্রায় […]
মানবিক পুলিশ, অসহায় ভবঘুরের শুশ্রুষায় উর্দিধারী।
হুগলি, ১৬ জুলাই:- কখনো চুঁচুড়া ঘড়ির মোড় কখনো হাসপাতাল চত্বর ছিল তার ঠিকানা, চোখে সংক্রমণ হওয়ায় হাসপাতালের কাছেই পড়েছিলেন গত কয়েকদিন।কেউ ঘুরেও দেখেনি। বৃদ্ধের সহায় হলেন আনন্দবাজার অনলাইনে বছরের বেস্ট সুকুমার উপাধ্যায়। জট পরা চুলে উকুনের পরিপাটি সংসার ছিল বৃদ্ধের মথায়। সেই চুল কামিয়ে ভালো করে স্নান করিয়ে দেন ঘরির মোরের ব্যবসায়ীরা। সংক্রমনের জন্য দুটো […]
জাতীয় ফুলের অবমাননা ! নাম না করে কামারহাটির বিধায়ককে কটাক্ষ বিজেপি কর্মীদের।
হাওড়া, ২৯ জানুয়ারি:- জাতীয় ফুলের ‘অবমাননা’? নাম না করে কামারহাটির বিধায়ককে ট্রেডমার্ক মাতাল বলে কটাক্ষ হাওড়ার বিজেপি কর্মীদের। রামরাজাতলা মন্দিরে পদ্ম দিয়ে রামের পুজো দিয়ে প্রার্থনা, ওনার চৈতন্য হোক। কৃতকর্মের ফল উনি পেয়েছেন। ভগবান ওনাকে ক্ষমা করুন। বেলঘড়িয়ায় পৌষমেলার অনুষ্ঠানে এসে কামারহাটির বিধায়ক মদন মিত্র জাতীয় ফুল পদ্মফুল’কে বয়কট করার ঘটনায় ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। […]








