হুগলি , ২৯ মার্চ:- হুগলির শ্রীরামপুর থেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে গিয়ে ভিন রাজ্যে আটকে পড়েছেন ৪ জন শিশু সহ মোট ১৯ জন পর্যটক।আপাতত ওই পর্যটকেরা ভারত সেবাশ্রমের সহযোগিতায় মহারাষ্ট্রের উত্তরাখণ্ডের ত্রান শিবিরে রয়েছে।কিন্তু পর্যটকদের হাতে কোন অর্থ নেই।তাতে সমস্যা আরো জটিল আকার নিয়েছে।বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ পর্যটকেরা চাইছেন রাজ্যের মুখ্যম্নত্রী তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করুন । এ দিন এক ভিডিও বার্তায় আটকে পড়া পর্যটক প্রিয়াঙ্কা ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়ে বলেন, ১৫ মার্চ আমরা বেড়াতে এসে ছিলা.২৭ তারিখে ফেরার কথা থাকলেও লক ডাউনে আটকে পরেছি।আমাদের সঙ্গে শিশুরাও রয়েছে।আমাদের সণচয় শেষ।আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করুন দিদি।
Related Articles
রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
কোচবিহার,৩০ জানুয়ারি:- বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনায় আহত হয়েছে এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তুফানগঞ্জ থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, আক্রান্ত ওই […]
ত্রিপল নিয়ে বচসার জেরে সরকারি আধিকারীককে মারধোর , দুই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিডিও।
হুগলি , ২৬ জুন:- ত্রিপল চাওয়া নিয়ে বচসার জেরে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারকে মারধোরের অভিযোগ তৃনমূল কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনা বলাগড় ব্লকের। গতকাল মন্ত্রী ইন্দ্রনীল সেন বলাগড়ের সবুজ দ্বীপ পরিদর্শনে যান। সেখানে জেলা শাসক,বলাগড় ব্লকের বিডিও সহ আধিকারীরাও গিয়েছিলেন। সবুজ দ্বীপে যাওয়ার সময় পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মন্ডল ও কাশিনাথ হালদার বিডিএমও শ্রীমন্ত দের কাছে […]
মহানবমীতে নিয়ম বিধি মেনেই চলছে কুমারী পূজো।
বাঁকুড়া , ২৫ অক্টোবর:- বাঁকুড়া শহরের বেপারী হাটে আজ নবমীর দিন 47 তম কুমারী পুজো মহা ধুমধামের সাথে পালন করা হলো। এই পুজো আর পাঁচটা পুজোর থেকে কিছুটা হলেও আলাদা কারণ এখানে নবমীর দিন কুমারী পূজা হয়। অন্য জায়গায় অষ্টমীর দিন কুমারী পুজো হয় এক্ষেত্রে বাঁকুড়া জেলায় বেপারী হাটের কুমারী পুজো নবমীর দিন হয়। মা […]






