হুগলি ,২৯ মার্চ:- করোনা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য একযোগে লকডাউন চালু করেছে দেশে ও রাজ্যে। এরমধ্যে অত্যাবশ্যক পণ্য হিসেবে দুধ ও জীবনদায়ী ওষুধ কে বাদ দিলেও পরিবহন সঙ্কটের জেরে বাজারে অমিল সুগার , প্রেসার ও থাইরয়েডের মতো নিত্য প্রয়োজনীয় ওষুধ। রবিবার লকডাউনের ষষ্ঠ দিনে ওষুধের জোগান নিয়ে আশঙ্কিত হয়ে পড়েছেন ওষুধ বিক্রেতারা। তাদের কথায় লকডাউনের জেরে ডিষ্ট্রিবিউটার, সি এন এফ ও লোকাল সাপ্লায়ারেরা কেউ কাজে আসছেন না। ফলে দোকানে চাহিদা মতো ওষুধ মিলছে না। অনেক ক্রেতা আতঙ্কিত হয়ে মাসের ওষুধ একবারে মজুদ করে রাখতে চাইছেন। কিন্তু তারাও তাদের দাবি মতো ওষুধ পাচ্ছেনা। ওষুধ বিক্রেতা দীপঙ্কর দত্ত বলেন, আমরা সরকারের কাছে আবেদন করছি লকডাউনের সময় ট্রান্সপোর্টের যে সমস্ত গাড়ি ওষুধ পৌঁছানোর কাজ করে তাদের ছারপত্র দেওয়া হোক। না হলে প্রতিদিন সুগার ,প্রেসার ও হার্টের রোগীরা দোকানে এসে ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন। কয়েক দিনের মধ্যেই ওষুধ না পেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়লে নতুন করে হাসপাতাল গুলি সমস্যা দেখা দেবে।
Related Articles
নিউটাউনে জঙ্গীর সন্ধান মেলায় সেখানে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর হাব তৈরির সিদ্ধান্ত।
কলকাতা,১৪ আগস্ট:- নিউটাউনের আবাসনে জঙ্গীর সন্ধান মেলার প্রেক্ষিতে ওই এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নিউটাউনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর হাব তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের আবাসন ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের পৌরহিত্যে পরিচালনা পর্ষদের বৈঠকে নিউটাউনে এসটিএফ হাব তৈরীর জন্য ৪ একর জমি বরাদ্দ […]
চন্দননগর রক্ষিত স্কুলে আরশাদ আলির বাগদেবীর আরাধনা।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- রক্ষিত স্কুলে সরস্বতী পুজো হয় প্রতিবছর। এবারও হল। তবে এবার সরস্বতী পুজো হল একটু অন্য রকম। কলুপুকুর কবরস্থান এলাকার বাসিন্দা স্কুলেরই ক্লাস সিক্সের ছাত্র আরশাদ আলি এবার সরস্বতী পুজো করে। স্কুলের দিদিদের সঙ্গে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে। অংকের স্যারের সঙ্গে সরস্বতী পুজো সম্পন্ন করে। অংকের স্যার অসীম বটব্যাল বলেন, সরস্বতী হচ্ছেন বিদ্যা শিল্পকলার […]
প্রতি কেন্দ্রের জন্য ৩ কোম্পানি বাহিনী।
কলকাতা, ৩ মার্চ:- প্রতি কেন্দ্রের জন্য ৩ কোম্পানি বাহিনী। ভোটকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন যে তৎপর তা বোঝাই যাচ্ছে খুব ভালোভাবে। ইতি মধ্যেই ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বেশিরভাগ রাজ্যে প্রবেশ করেছে, কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহের মধ্যে আরো ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবো। সূত্র মারফত এও জানা যাচ্ছে নির্বাচনের প্রথম দফার শুরুর […]







