চিরঞ্জিত ঘোষ ,২৮ মার্চ:- ডানকুনির সোনা বিস্কুট কারখানার কাজ শুরু করাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। শ্রমিকদের বক্তব্য গতকাল কারখানা কর্তৃপক্ষ নোটিশ জারি করে শ্রমিকদের জানায় আজ সকাল থেকে সোনা বিস্কুট কারখানার কাজ শুরু হবে। তাদের বক্তব্য কারখানা কর্তৃপক্ষ বলছে জেলাশাসকের অনুমতি নিয়ে এই ফ্যাক্টরিটি চালু হচ্ছে এবং শ্রমিকদের যে সমস্ত আশঙ্কা আছে সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। কিন্তু শ্রমিকদের বক্তব্য হচ্ছে যে একটা শিফটে এতগুলো লোক কাজ করানো হচ্ছে । এখন করোনার মত মহামারী চলছে সেখানে আমাদেরও প্রাণের একটা দাম আছে এখানে কোনরকম প্রতিষেধক হ্যান্ড স্যানিটাইজার কিছুই নেই। উপরন্তু আমরা কিভাবে ফ্যাক্টরিতে আসবো। লকডাউন চলছে , যানবাহন নেই এখন এই এলাকায় বিভিন্ন থানা থেকে পুলিশ এসেছে তারা রাস্তায় বেরোলে মারধর করছে এর সঙ্গে সঙ্গে দুপুরে আমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই।
আশেপাশের কোনো হোটেল খোলা নেই খাবার জন্য বেরোলে পুলিশ তাড়া করছে। আমরা কিভাবে কাজ করব অন্যদিকে ফ্যাক্টরি কর্তিপক্ষর পক্ষ থেকে জেনারেল ম্যানেজার জানিয়েছেন এই বিপদের সময় খাদ্যবস্তুর প্রয়োজন এবং বিস্কুটের খুব প্রয়োজন। তার জন্য জেলা শাসকের কাছ থেকে পারমিশন পাওয়া গেছে তাতে বলা হয়েছে বিস্কুট ফ্যাক্টরি গুলো চলতে কোনো বাধা নেই। তারা তাদের কাজ চালাতে পারবে সেই মতো আমরা গিয়েছিলাম এখন শ্রমিকরা বলছে তাদের পিছু অসুবিধা আছে এই অবস্থায় আমরা প্রতিষেধক সমস্ত ব্যবস্থা রেখেছি কিন্তু তা সত্ত্বেও যদি তারা কাজ না করেন আমরা কি করবো।Related Articles
অবশেষে গঙ্গাসাগরে এসে পৌছালো ভারতীয় সেনাবাহিনীর নিথর দেহ।
দ:২৪পরগনা,৫ এপ্রিল:- সেনাবাহিনীতে কর্তব্যরত অবস্থায় উত্তরাখণ্ডে মৃত্যু হল সাগরের এক যুবকের। মৃত ভারতীয় সেনা দেবব্রত মাইতি (৩৬)। তিনি দক্ষিণ 24 পরগনার গঙ্গা সাগর থানা এলাকার দক্ষিণ হারাধন পুরের বাসিন্দা ছিলেন।জানা যায়, উত্তরাখণ্ডে কর্তব্যরত অবস্থায় ৩রা এপ্রিল অসুস্থ হয়ে পড়েন দেবব্রত মাইতি। এর পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানেই মৃত্যু হয় […]
মুখ্যমন্ত্রীর সঙ্গে আবারও বৈঠক ইস্টবেঙ্গলের , আইএসএল খেলার সম্ভাবনা কী বাড়ল ?
স্পোর্টস ডেস্ক, ১৭ জুলাই:- ইস্টবেঙ্গল কর্তারা আশাবাদী আইএসএলে খেলার ব্যাপারে। তাঁদের একমাত্র ভরসা এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসবাণী। লাল-হলুদ শিবিরের কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর একাধিক বার আলোচনা হয়েছে বলে শোনা গিয়েছে। রাজ্য সরকারের তরফে ইস্টবেঙ্গলকে সব রকমের সাহায্য করার আশ্বাসও নাকি দেওয়া হয়েছে। লাল-হলুদ শিবিরের কর্তাদের দাবি, এই ব্যাপারে সরকারের সঙ্গে কথাবার্তাও প্রায় চূড়ান্ত। […]
বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর শোভাযাত্রার রাস্তা পরিদর্শনে এডিজি পশ্চিমাঞ্চল।
হুগলি, ৮ নভেম্বর:- দুর্গাপুজো শেষ হলেও উৎসবের মরসুম এখনো শেষ হয়নি হুগলিতে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যেমন আছে তেমনি আছে বাঁশবেড়িয়ার কার্তীক পুজো। আর এবছর তিথি অনুযায়ী জগদ্ধাত্রী পুজোর মধ্যেই পরেছে কার্তীক পুজো। মগড়া থানা এলাকার বাঁশবেড়িয়া পুরসভা ও চুঁচুড়া থানার কিছু এলাকায় কার্তীক পুজো হয় জমজমাট। চার দিনের পুজোর শোভাযাত্রাও হয়। একদিকে চন্দননগর জগদ্ধাত্রী অন্যদিকে […]









