তরুণ মুখোপাধ্যায়,২৬ মার্চ:- প্রশংসনীয় উদ্যোগ নিলেন বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ।এদিন সকাল থেকে তাঁর নিজস্ব উদ্যোগে এলাকার বিভিন্ন গরিব মানুষদের মধ্য চাল বিলি করলেন ।শুধু গরীব মানুষদের বাড়ি নয় এলাকার বিভিন্ন মন্দির এবং মসজিদ কতৃপক্ষের হাতে তিনি চাল তুলে দেন যাতে সেখান থেকে গরিব মানুষ সেই চাল পেতে পারেন এছাড়াও এদিন সুবীর ঘোষ এর উদ্যোগে এলাকার বিভিন্ন রেশন দোকান এবং ওষুধের দোকানে বাইরে মার্কিং এর ব্যবস্থা করেন। যাতে একসঙ্গে হুড়োহুড়ি করে কোন মানুষ জিনিসপত্র না নিতে পারেন লোক ডাউনের নিয়ম অনুযায়ী একসঙ্গে বেশি লোক না জড়ো হতে পারেন তার জন্য তিনি এই ব্যবস্থা করেন।
Related Articles
চার উপনির্বাচনে তৃণমূলের জয় সুনিশ্চিত হতেই কর্মীদের উল্লাস।
সুদীপ দাস, ২ নভেম্বর:- চার কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের বিজয় রথ স্পষ্ট হতেই পথে নামলো দলীয় কর্মী-সমর্থকরা। সবুজ আবীর উড়িয়ে শুরু হলো বিজয়োল্লাস। হুগলী-চুঁচুড়া পৌরসভার তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কর্মীরা সবুজ আবীর খেলায় মাতে। ব্যান্ড তাসার তালে তালে আনন্দ উৎসব শুরু করে তাঁরা। একে অপরকে সবুজ আবীর উড়িয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। Post Views: 349
প্রেস ক্লাব, কলকাতায় সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের রক্তদান। করোনা ত্রাণে প্রেস ক্লাবের এক লক্ষ টাকা সাহায্য।
কলকাতা,৭ মে:- বৃহস্পতিবার প্রেস ক্লাব, কলকাতায় ৩০ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক রক্তদান করলেন। বর্তমান সংকটজনক পরিস্থিতিতে রক্তের চাহিদার কথা মাথায় রেখে এবং সংবাদকর্মীদের সামাজিক দায়িত্বের কথা মনে করে প্রেস ক্লাবে এই রক্তদানের আয়োজন করা হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এইসঙ্গে এদিন রাজ্য সরকারের দ্বিতীয় ভ্রাম্যমান রক্তসংগ্রহ- বাসের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের […]
কুলিয়া সেতুর কাজের আনুষ্ঠানিক সূচনা পূর্তমন্ত্রীর, তৈরির ব্যয় প্রায় ২৯ কোটি টাকা।
হাওড়া, ১ এপ্রিল:- কুলিয়া সেতুর কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। ২ বছরের লক্ষ্যমাত্রা রাখা হলেও দেড় বছরের মধ্যেই সেতু নির্মাণের কাজ শেষ হবে আশাবাদী মন্ত্রী। সেতু তৈরিতে ব্যয় হবে প্রায় ২৯ কোটি টাকা।দীর্ঘদিন ধরে হাওড়া জেলার দ্বীপাঞ্চল হিসেবে পরিচিত ভাটোরা, ঘোড়াবেড়িয়া ও চিৎনান অঞ্চলের মানুষের দাবি ছিল […]








