চিরঞ্জিত ঘোষ,২৬ মার্চ:- রাজ্যজুড়ে লকডাউন এ রাস্তাঘাট গাড়ীঘোড়া দোকানপাট সব বন্ধ। এরই মাঝে হুগলির ডানকুনিতে কয়েকশো খাটাল মালিক এবং তাদের খাটালে থাকা গরু-মহিষ গুলি খাদ্যের অভাবে ধুঁকছে । এদিন সকালে ডানকুনির বিভিন্ন খাটালে গিয়ে দেখা গেছে এই একই চিত্র। খাটাল মালিকদের কাতর আবেদন সরকার এই বিষয়টা একটু সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন । খাটালে কয়েকশো গরু-মোষ রয়েছে কিন্তু লকডাউন এর ফলে গাড়ি ঘোড়া আসতে পারছে না পশুখাদ্য আমরা পাচ্ছি না। না খেয়ে অবলা জীবরা রয়েছে তাদের আবেদন অন্তত পশু খাদ্যের যোগান এর ব্যবস্থা যদি সরকার করে দেন এবং মিষ্টি দোকানগুলি যেখানে মূলত তাদের দুধ যায় সেগুলি যদি খোলার বন্দোবস্ত করে দেন তাহলে এই খাটালগুলো রক্ষা পায় । মালিকদের বক্তব্য আমরাও চাই আগে মানুষের জীবন বাঁচুক। তাই লকডাউনকে আমরা সমর্থন করি । কিন্তু সরকার যদি মাদার ডিয়ারীর মাধ্যমে তাদের উৎপন্ন দুধ কেনার ব্যাবস্থা করেন তাহলে তারা এবং গরু মহিষ গুলি রক্ষা পায়। না হলে এই অবস্থায় তাদের যে দুধ উৎপন্ন হচ্ছে সেগুলিকে রাস্তায় ফেলে দিতে হচ্ছে এবং মানুষকে দান করে দিতে হচ্ছে । অবস্থা যা অবিলম্বে যদি কোন সুরাহা না হয় তাহলে এই সমস্ত অবলা জীবগুলোকে রাস্তায় ছেড়ে দিতে হবে।
Related Articles
বালিতে অবাধে বেআইনি বহুতল নির্মাণ নিয়ে অসন্তোষ প্রাক্তন পুরপিতার।
হাওড়া, ১৭ মে:- বালি পৌরসভা এলাকায় প্রশাসনের নাকের ডগায় গজিয়ে উঠছে একের পর এক বেআইনি বহুতল। চলছে বিনা নোটিশে বিনা অনুমোদনে অবাধে প্রমোটিং। এবার এই নিয়ে বালি পৌরসভার এডমিনিস্ট্রেটরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন পুরপিতা বলরাম ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমানে পৌর বোর্ড না থাকা সত্ত্বেও সেখানে দেখভালের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন। তার প্রধান রয়েছেন হাওড়া জেলার এসডিও। […]
২৪ ঘন্টা নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার মৃতদেহ।
হুগলি, ১৮ নভেম্বর:- টানা একদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির উল্টোদিকের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হল এক ব্যাক্তির। মৃত ব্যাক্তির নাম বিপ্লব পোদ্দার(৬৪)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার ব্যান্ডেল মেরী পার্ক এলাকায়। ওই এলাকার বাসিন্দা তথা টেলিকম দপ্তরের প্রাক্তন কর্তা বিপ্লববাবুর গতকাল সকাল থেকে কোন খোঁজ পাওয়া যায়নি। এদিন রাতেই চুঁচুড়া থানায় একটি মিসিং […]
বেচারামকে জেতার জন্য আশীর্বাদ করুন , সিঙ্গুরের মঞ্চ থেকে মাস্টারমশাই কে বার্তা মুখ্যমন্ত্রীর।
সুদীপ দাস , ৩১ মার্চ:- গোঘাটের পর মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার এসে নামে হুগলীর সিঙ্গুরে। সিঙ্গুরে এদিন নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা চলাকালীন সিঙ্গুরে জমি আন্দোলনের প্রবাদ প্রতিম মুখ মাতঙ্গীনিকে মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রী। এদিন সভামঞ্চ থেকে সিঙ্গুরের বিজেপি প্রার্থী মাষ্টারমশাইকে বলেন,আমি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার আমি দীর্ঘায়ু কামনা করি। শুধু মাষ্টারমশাই আপনাকে বলি এবারে […]








