Posted onAuthorkhaborsojasaptaadminComments Off on শ্রীরামপুর বেলটিং বাজারে ভয়াবহ আগুন।
হুগলি, ২২ এপ্রিল:- শ্রীরামপুর ব্রীজের তলায় বেলটিং বাজারে একটি তেলে ভাজার দোকানে আগুন। দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। তার আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তেলে ভাজার দোকানে গ্যাস লিক করে আগুন ধরে যায়।এদিন বিকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
হাওড়া, ২৫ অক্টোবর:- ঘূর্ণিঝড় ইতিমধ্যেই ল্যান্ডফল করেছে। তবে এর প্রভাবে হাওড়ায় ভোর থেকেই চলছে অবিরাম ভারী বৃষ্টিপাত। সঙ্গে দমকা হওয়ার দাপট। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসাবে আগেই হাওড়া ডিভিশনে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছিল। এর পাশাপাশি পূর্ব রেল আজ শুক্রবার ভোরে লোকাল ট্রেন সকাল ১০টা পর্যন্ত বাতিল ঘোষণা করেছিল। তবে দক্ষিণ-পূর্ব শাখায় সকাল […]
নদীয়া, ২৭ নভেম্বর:- ফের ভাগীরথী নদী বক্ষে ভাঙ্গন। নদী গর্ভে বিঘে বিঘে চাষের জমি। চিন্তায় কৃষকরা। পাকাপোক্ত ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা চাইছেন তারা। নদীয়ার শান্তিপুর গয়েশপুর টেংরিডাঙার ঘটনা। নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের টেংরিডাঙ্গা এলাকায় ভাগীরথী নদীতে ভয়াবহ ভাঙ্গন। এর আগেও একই জায়গায় ভাঙ্গনের ঘটনা ঘটেছিল তবে এবার আবার নতুন করে ভাঙ্গন দেখা দেওয়ায়, মাথায় হাত […]
হাওড়া, ১৩ আগস্ট:- দীর্ঘদিন ধরে জমে থাকা জল সরানোর দাবিতে হাওড়ার লিলুয়া বেলগাছিয়া মোড়ের কাছে বেনারস রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টাখানেক বেনারস রোড অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গত প্রায় ১৫ দিন ধরে জলমগ্ন এলাকা। অনেক বাড়ির ভিতরে এখনও রয়েছে জল। বাড়ি থেকে বেরলেই রাস্তায় হাঁটু সমান জল। সেই পরিস্থিতিতে এখনও পর্যন্ত […]