চিরঞ্জিত ঘোষ , ২৪ মার্চ:- আতঙ্কের মধ্যে কাজ করছে ডানকুনি টোল প্লাজার কর্মীরা। তাদের বক্তব্য এই টোল প্লাজার উপর দিয়ে প্রচুর বাইরের রাজ্যের গাড়ি যাচ্ছে অথচ সেইসব গাড়ির যারা কর্মী রয়েছেন ড্রাইভার রয়েছেনতারা সংক্রমণ বহন করছে কিনা তা দেখার কেউ নেই। অথচ আমরা এখানে আমাদের তাদের সঙ্গে কাজ করতে হচ্ছে ।এ ব্যাপারে আমরা সরকারের কাছে আবেদন করছি বিষয়টা তারা যদি সহানুভূতির সঙ্গে একটু দেখেন তাহলে আমাদের আতঙ্ক দূর হয় ।যদিও আমরা মাক্স পড়ে এবং অন্যান্য যেসব সরকার প্রতিষেধক ব্যবস্থা নিতে বলেছে সেই মতো কাজ করছি তা সত্ত্বেও আমরা ভয়ের মধ্যে রয়েছি। এর সঙ্গে সঙ্গে চিকিৎসক মহল এবং সরকার থেকে বলা হচ্ছে যে যেখানে বেশির ভাগ লোকের জমায়েত সেখান থেকে মানুষকে বাঁচিয়ে চলতে হবে। অথচ অথচ আমাদের এই ডানকুনি টোল প্লাজায় ৩০০ লোক একসঙ্গে কাজ করছি এবং আমরা আতংকের মধ্যে কাজ করছি এর মধ্যে যদি কোনো সংক্রমণ হয় তাহলে আমরা কি করব তাই আমাদের সরকারের কাছে আবেদন আপনারা পুরো বিষয়টা একটু সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন।
Related Articles
শ্রাবণী মেলা উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার্থে স্বাস্থ্য শিবির বৈদ্যবাটি পুরসভার।
হুগলি , ২০ জুলাই:- শ্রাবণ মাস পড়ে গেলেও শ্রাবণীমেলা শুরু গুরু পূর্ণিমা থেকেই, তার আগেই জমজমাট ভিড় বাবা ধামের দিকে। চলবে রাখি পূর্ণিমা পর্যন্ত, পুণ্যার্থীদের সুবিধার্থে স্বাস্থ্য শিবির বৈদ্যবাটি পুরসভার। আগামীকাল গুরু পূর্ণিমার দিন থেকেই শুরু হচ্ছে শ্রাবণী মেলা। বৈদ্যবাটি বিভিন্ন ঘাট থেকে জল তুলে লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে তারকেশ্বর এ বাবা তারকনাথের মাথায় […]
মেলা দেখে বাড়ি ফেরার পথে গাড়ি, মোবাইল ছিনতাই ও মারধরের ঘটনায় চাঞ্চল্য আরামবাগে।
আরামবাগ, ১৫ ডিসেম্বর:- মেলা দেখে বাড়ি ফেরার পথে আরামবাগ ব্লকের হিয়াতপুর সংলগ্ন পুরা এলাকায় বেশ কয়েকজন যুবককের গাড়ি ও মোবাইল কেড়ে নিয়ে ব্যাপক মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি সাড়ে ১১টা নাগাদ। শেখ রিয়াজুল সহ বেশ কিছু বন্ধু বান্ধব মিলে এদিন মেলা দেখতে গিয়েছিল আটঘোড়ায়। এরপর মেলা দেখে বাড়ি ফিরছিল তারা। হঠাৎই […]
শুভেন্দুর ওপর পুলিশি হামলার প্রতিবাদে উত্তরপাড়া থানা ঘেরাও বিজেপির
হুগলি, ২৫ মার্চ:- গতকাল হাওড়া বেলগাছিয় ধস কবলিত এলাকায় পরিদর্শনে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানেই তিনি অভিযোগ করেন পুলিশ তাকে মারধর করেছে। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে জেলায় জেলায় বিজেপির অবরোধ বিক্ষোভ। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় পাশাপাশি জিটি রোড অবরোধ করা হয়। […]









