তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:- করোনা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের দাবি জানিয়েছেন। নবান্নে আজ বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে সর্বদল বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে প্রায় সব দলের নেতারা কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের পক্ষে সওয়াল করেন।তার পরেই মুখ্যমন্ত্রী জানান করোনায় ক্ষতিগ্রস্থ রাজ্যগুলিকে অর্থ সাহায্যের দাবি জানিয়ে তিনি আগামীকালই প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন। একই সঙ্গে ব্যাঙ্কিং ফেডারেশনকে চিঠি দিয়ে রাজ্যবাসীর ব্যাঙ্ক ঋণের কিস্তি দেওয়ার সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ প্রশাসনকে মানবিক হতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বিজেপি ছাড়াও এসইউসি, ফরওয়ার্ড ব্লকের মতো বিভিন্ন দলের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করে৷ বৈঠকে বিরোধী দলের নেতারা করোনা নিয়ন্ত্রণে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন ৷ মুখ্যমন্ত্রীও রাজনীতির ঊর্ধ্বে উঠে করোনার মোকাবিলা করার জন্য সবার কাছে আবেদেন জানান৷রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন এই পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ ব্যপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সিপিআইএমের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও জনধন প্রকল্পে কেন্দ্রসরকারকে জরুরি ভিত্তিতে টাকা দেওয়ার দাবি করেছেন । ৩১ মার্চ পর্যন্ত লকডাউন-এর সময়সীমা বাড়াতেও তিনি আর্জি জানান ।বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার রাজ্য সরকারের তরফে সবরকম সহায়তার আশ্বাস দেন। ‘মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন আব্দুল মান্নান , প্রদীপ ভট্টাচার্য ,সূর্যকান্ত মিশ্র , সুজন চক্রবর্তী , জয়প্রকাশ মজুমদার , সায়ন্তন বসু , সুব্রত বক্সি , মনোজ ভট্টাচার্য , অশোক ঘোষ।Related Articles
পুজোর আগেই রাজ্যের ১১৬ টি পুরসভার নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু।
কলকাতা, ২২ জুন:- পুজোর আগেই রাজ্যের ১১৬ টি পুরসভার নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দপ্তরের কর্তারা এই নিয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন বলে ওই দপ্তর সূত্রে জানা গিয়েছে। পুজোর আগে নির্বাচন করাতে কোনও অসুবিধা হবে কিনা, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মতামতও চাওয়া হয়েছিল। কমিশন ভোট করাতে অসুবিধা […]
পরিবেশ বান্ধব বাজি তৈরির শংসাপত্র পেলেন হুগলির বাজি ব্যবসায়ীরা।
হুগলি, ১৬ অক্টোবর:- পরিবেশ বান্ধব বাজি তৈরীর শংসাপত্র পেলেন বাজি ব্যবসায়ীরা।আজ বিকালে চুঁচুড়ায় জেলা শাসক দপ্তরের মিটিং হলে হুগলি জেলার বাজি ব্যবসায়ীদের হাতে শংসাপত্র তুলে দেন জেলা শাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলা শাসক (সাধারন) নকুল চন্দ্র মাহাত, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন লাল্টু হালদার। উৎসবের মরসুম শুরু হয়েছে। দুর্গা পুজো মিটলেই হবে কালী পুজো। দীপাবলির উৎসবে […]
পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রীর বৈঠক মঙ্গলবার।
কলকাতা , ৩১ অক্টোবর:- পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক ডেকেছেন। আগামী মঙ্গলবার নবান্নে ওই বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং বিরোধী গোষ্ঠীর প্রধান তথা গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের কর্নধার বিনয় তামাং ও অনিক থাপাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী নিজে ফোন করে তাদের বৈঠকে ডেকেছেন বলে জনা গেছে। […]









