নদিয়া , ২৩ মার্চ:- এক অভিনব উদ্যোগ গ্রহন করল রানাঘাট পুরসভার ১৮ নং ওয়ার্ডে র এক বাসিন্দা। পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের করোনা ভাইরাসের সচেতনতামূলক বার্তা। রিতীমত আমন্ত্রিতদের স্যানাটারিজার দিয়ে হাত ধোয়ালেন স্বর্গীয় সুধাংশু দেবের দুই পুত্র সঞ্জিব দেব ও সুজিত কুমার দেব।এদিন তারা রানাঘাট নাসড়া তাদের নিজ বাসভবনে করোনা ভাইরাস সমস্ত সরকারি নিয়ম অনুসারে তার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করলেন।
Related Articles
পরিবেশ বান্ধব পুজোয় উৎসাহ দিতে পরিবেশ দপ্তর এই প্রথম শারদ সম্মানের আয়োজন করেছে।
আসন্ন শারদোৎসবে করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে পরিবেশ বান্ধব পুজোয় উৎসাহ দিতে পরিবেশ দপ্তর এই প্রথম শারদ সম্মান দেওয়ার আয়োজন করেছে। নাম দেওয়া হয়েছে ‘কোভিড ১৯ ফ্রি গ্রিন পুজো কন্টেস্ট’। বুধবার পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, ‘এবার করোনা অতিমারীর আবহে শারদোৎসব হচ্ছে। মানুষ ঠাকুর দেখতে গিয়ে করোনা সংক্রমণের কথা যাতে ভুলে না যান, তার জন্য এগিয়ে […]
রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়।
কলকাতা, ১৮ মার্চ:- নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহা নির্দেশক রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে। তাঁর যায়গায় আনা হয়েছে হোমগার্ড বাহিনীর ডিজি বিবেক সহায়কে। এদিন দুপুরে রাজীব কুমারকে অপসারণের নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। তাঁকে নির্বাচন সংক্রান্ত কোনো পদে রাখা যাবে না বলেও কমিশনের তরফে জানানো হয়েছে। নতুন ডিজি না নিযুক্ত হওয়া পর্যন্ত রাজ্যের কোন একজন সিনিয়র […]
স্কেটিং-এর হাত ধরে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছা ছোট্ট শুভায়নের।
হুগলি,৫ ডিসেম্বর:- বংশানুক্রমে সঙ্গীতজগতের সাথে যুক্ত চুঁচুড়া পিপুলপাতির নন্দী পরিবার। ঠাকুরদার সাথে অত্যন্ত সুসম্পর্ক জীবনমুখি গানের প্রখ্যাত শিল্পী নচিকেতার। বাবা-মা সঙ্গীতে যথেষ্ট পারদর্শী। দু’জনেই পেশাগতভাবে দুটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতার সাথে যুক্ত। ছোটবেলা থেকেই বাড়িতে গিটার, হারমোনিয়াম দেখে বড় হয়ে ওঠা। সেই পরিবারের ক্ষুদে সদস্য শুভায়নই জেলা ও রাজ্য স্তরের রোলার স্কেটিং প্রতিযোগীতায় […]







