হুগলি,২৩ মার্চ:- মুখ্যমন্ত্রী ও সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী করোনা সচেতনতায় রাস্তায় নামলো বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এর চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ । মানুষকে সচেতনতা মূলক প্রচারপত্র দেবার পাশাপাশি মাস্কও বিলি করলেন বিনামূল্যে। এবং মানুষকে আসস্ত্ত করতে বলেন কোনো গুজবে কান দেবেন না। যেকোন পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর এর পাশাপাশি তিনিও যে সর্বত্র মানুষের পাশে থাকবেন সেটাও জানিয়ে দেন। ২৪ ঘন্টাই তৃণমূলের কর্মীরা মানুষের পাশে থাকবেন বলেও সুবির বাবু জানান। পাশাপাশিবিদেশ সহ ভীন রাজ্য থেকে আসা ব্যাক্তিদের সনাক্তকরনের পাশাপাশি এলাকায় সতর্কীকরণ করতে সকাল থেকে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে সিঙ্গুর থানার পক্ষ থেকে মাইকিং করার কাজ শুরু হয়েছে। ঘোষণা করা হচ্ছে, বিদেশ থেকে আসা সমস্ত ব্যাক্তিরা নিকটবর্তী স্বাস্হ্যকেন্দ্রে গিয়ে চিকিত্সকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করা ও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
Related Articles
শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বিশেষ পূজা বেলুড় মঠে।
হাওড়া, ২৩ জুন:- রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ-সভাপতি শ্রীমৎ স্বামী শিবময়ানন্দজি মহারাজ গত ১১ জুন কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মহাসমাধি অর্জন করেন। শ্রদ্ধেয় মহারাজের স্মরণে শ্রীশ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা এবং হোম অর্পণের এবং শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বেলুড় মঠে ভগবান গীতা, কথামৃত পাঠ ও ভজনের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানটি সকাল ৮:০০ টা থেকে […]
প্রয়াত প্রণব মুখোপাধ্যায় , শেষকৃত্য মঙ্গলবার।
সোজাসাপটা ডেস্ক , ৩১ আগস্ট:- প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার বিকেলে তাঁর জীবনাবসান হয়েছে বলে জানিয়েছেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। গত ৯ অগস্ট, রবিবার রাতে ১০ নম্বর রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি। মস্তিষ্কে চোট লাগায় পর দিন সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল তা বের করতে […]
বিষ্ণুপুর বিধানসভার বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে র্যালি জেপি নাড্ডার ।
বাঁকুড়া, ১৬ মার্চ:- বাংলার ভোট প্রচারে দিল্লি থেকে একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচার করছেন মঙ্গলবার বিষ্ণুপুরে বিষ্ণুপুর বিধানসভার বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে জেপি নড্ডা প্রচারে ঝড় তুলল। এদিন বিষ্ণুপুরের কাটানধার থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার হুডখোলা গাড়িতে র্যালি করেন তিনি। সঙ্গে ছিলেন এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিষ্ণুপুর […]






