হুগলি , ২১ মার্চ:- সমাজের চোখে ব্রাত্য বৃহন্নলারা সমাজ সচেতনতার কাজে আজ অগ্রণী ভূমিকা গ্রহন করল। রবিবার ‘জনতার কার্ফু’ ঘোষণা করার পর শনিবার সন্ধ্যায় সিঙ্গুর থানার উল্টোদিকে রাস্তায় পথচলতি মানুষকে মুখের মাস্ক বিনামূল্যে বিতরন করে। সম্প্রতি করোনা ভাইরাসের আতঙ্কের জেরে সিঙ্গুরে অমিল মাস্ক ও স্যানিটারজার। তাই বহু মানুষ মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। কেউ কেউ সারছেন দোকান বাজার। নেই কোনো সুরক্ষিত রাখার ব্যাবস্হা। তাই সিঙ্গুরের জলাঘাটা গ্রামের সিঙ্গুর হিজরা সমিতির সদস্যরা নিজেদের খরচ থেকে টাকা বাঁচিয়ে কয়েক হাজার মাস্ক বিনামূল্যে বিতরন করে। আগামীদিনে সিঙ্গুরের আশপাশের গ্রামে তারা মাস্ক বিনামূল্যে বিতরন করলে বলে জানিয়েছেন সমিতির সম্পাদিকা সন্ধ্যা হিজরা। পাশাপাশি করোনা ভাইরাস এর হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সচেতনতার প্রচার করে।
Related Articles
বিশ্বপ্রতিবন্ধী দিবস পালন সিঙ্গুরে।
হুগলি,৩ ডিসেম্বর:- বিশ্বপ্রতিবন্ধী দিবস উপলক্ষে সিঙ্গুর প্যারাডাইস প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সিঙ্গুরে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এলাকার বিদ্বজনেরা ও ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। শোভাযাত্রায় মূল স্লোগান ছিল, সহানুভূতি নয়, চাই সামাজিক সন্মান। Post Views: 374
তীব্র দাবদাহে মানুষকে সুরাহা দিতে পথে নামল হাওড়া পুরসভা।
হাওড়া, ২৫ এপ্রিল:- তীব্র দাবদাহে মানুষকে সুরাহা দিতে এবার পথে নামল হাওড়া পুরসভা। তপ্ত দুপুরে হাওড়া শহরের বিভিন্ন রাস্তাঘাট পুরসভার তরফ থেকে স্প্রিংকলার গাড়ির মাধ্যমে জল দিয়ে ধোয়া হচ্ছে। এতে গরমের দিনে কিছুটা হলেও স্বস্তি মিলছে। এছাড়াও পুরসভার জলের গাড়ি এনে পাইপের মাধ্যমে রাস্তার গাছগুলিতেও জল দেওয়া হচ্ছে। মূলত: রাস্তাঘাটের ধূলিকণা বাতাসে যাতে না মেশে […]
আলিপুর মিউজিয়ামে দুটি প্রদর্শনী কক্ষের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৯ নভেম্বর:- বৃহস্পতিবার আলিপুর মিউজিয়ামে দুটি প্রদর্শনী কক্ষের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটিতে গত ১১ বছরে রাজ্য সরকারের যাবতীয় অর্জিত পুরস্কার ও স্বীকৃতি স্মারক, শংসাপত্র ইত্যাদি রাখা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য-রাজ্যের বাইরে এবং বিদেশে যেখানে গিয়েছেন, সেখান থেকে প্রাপ্ত সম্মানগুলিও এই প্রদর্শনী কক্ষে রাখা হয়েছে। অদূর ভবিষ্যতেও এই দুটি প্রদর্শনী […]










