পূর্ব বর্ধমান ,২১ মার্চ:- করোনা ভাইরাসের আতঙ্কে খাঁ খাঁ করছে পূর্ব বর্ধমানের কালনার নিষিদ্ধ পল্লী। খদ্দের না আশায় অনেকটাই বন্ধ দোকানপাট। মাথাই হাত যৌন কর্মীদের। কাজ না হওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন বহু যৌনকর্মিরা। দিন হোক,বা রাত, দূর দূরান্ত থেকে এসে কালনার নিষিদ্ধ পল্লীতে ভীড়জমান বহু মানুষ এই পল্লীতে ।জমজমাট ভাবে চলে ব্যবসা ,মুখে হাসি ফোটে যৌনকর্মীদের। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কে হঠাৎ সুনসান হয়ে পড়লো কালনার নিষিদ্ধ পল্লী। দোকানের বাইরে ফাঁকা পড়েছে খদ্দেরদের বসার চেয়ার। অন্যদিকে খদ্দেরে অপেক্ষায় যৌন কর্মীরা। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কে হাতে গুনে কয়েকজন এলেও কার্যত মুখ ফিরিয়েছে বহু মানুষ। তার ফলে কেনাবেচার চরম মন্দা। বেশিরভাগ দোকানে ঝাঁপ নামিয়েছে বিক্রেতারা। করোনা ভাইরাসের থেকে সাবধান থাকার জন্যে কালনা দুর্বার মহিলা সমিতি যৌন কর্মীদের সচেতন করে দিয়েছেন। সেই মতো এগোচ্ছেন তারা। যারা নিষিদ্ধ পল্লীতে এসেছেন তাদের সামান্য হাঁছি ও কাশী হলেই তাদের ফিরিয়ে দিচ্ছেন যৌনকর্মীরা। কিন্তু খদ্দের না আশায় চরম সমস্যায় ও আর্থিক সংকটে পড়েছেন যৌনকর্মীরা। কি করে ঘর ভাড়া ও পরিবারদের খাবার জোটাবেন সেইটাই তাদের চিন্তা।
Related Articles
দুয়ারে অম্বুবাচী পালিত হলো বৈদ্যবাটির দশ নম্বর ওয়ার্ডে।
হুগলি, ২৩ জুন:- দুয়ারে রান্নাঘরের পর এবার পালন করা হলো দুয়ারে অম্বুবাচী। আজ সকালে শেওড়াফুলিতে এই কর্মসূচি পালন করা হলো। পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষের উদ্যোগে। এলাকার বিধবা মহিলার হাতে অম্বুবাচী উপলক্ষে ফল মিষ্টি তুলে দেয়ার পাশাপাশি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর বাবু বলেন এই মহামারী কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের […]
পুরভোটে অশান্তির ঘটনায় তৃণমূলের যুক্ত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা – অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- পুরভোটে অশান্তির ঘটনায় তৃণমূল কংগ্রেসের কারও যুক্ত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।কলকাতার মিত্র ইনস্টিটিউশনে আজ দুপুরে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটে জেতার জন্য কোনরকম প্রভাব খাটানো চলবে না বলে আগেই দলের সর্বস্তরের নেতা কর্মীদের বার্তা দেওয়া হয়েছে। […]
পানীয় জলের সমস্যায় জেরবার , বাধ্য হয়েই পিএইচই অফিসে অভিযোগ জানালো আরামবাগের বাসিন্দারা।
আরামবাগ, ২২ সেপ্টেম্বর:- পানীয় জলের সমস্যা নিয়ে আরামবাগ পিএইচই অফিসে অভিযোগ জানালো গৌরহটি ১নং পঞ্চায়েতর বেউড়গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ ১ মাস আগেও জল পরিষেবা স্বাভাবিক ছিল কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণে জল আসছে না। এই নিয়ে গ্রামের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এদিন আরামবাগের পিএইচই অফিসে সেই ক্ষোভ উগরে দেন গ্রামবাসিরা। জানা গেছে আরামবাগের কাপশীট […]










