হুগলি , ১৯ মার্চ :- করোনা সন্দেহে এবার ইটালি ফেরত এক যুবককে চুঁচুড়া সদর হাসপাতালের আইসোলেসনে ভর্তি করা হলো। ইতিমধ্যে করোনা সন্দেহে আমেরিকা ফেরত শ্রীরামপুরের এক দম্পতিকে হোম কোয়ারেন্টাইন অর্থাৎ গৃহবন্দি অবস্থায় রাখা হলেও হুগলি জেলার মধ্যে এই প্রথম কাউকে করোনা সন্দেহে আইসোলেসনে ভর্তি করা হলো। চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা ওই যুবক চলতি মাসে ৯ তারিখ ইটালি থেকে বাড়ি ফেরে। সেদেশেই তিনি পিএইচডি করে কাজ করছিলেন বলে এলাকাসূত্রে খবর। গত ৯ তারিখ বাড়ি ফেরার পর পৌরসভার স্বাস্থ্য কর্মীরা তারউপর নজর রাখছিলো। দিন দুয়েক আগে তাঁর শরীর খারাপ হওয়ায় পৌরসভার স্বাস্থ্য কর্মীরা চুঁচুড়া থানায় খবর দেয়। বুধবার রাতে পুলিশ তাঁকে বাড়ি থেকে নিয়ে গিয়ে চুঁচুড়া হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে ভর্তি করে। আপাতত তিনি সেখানেই ভর্তি রয়েছে। তিনি করোনা ভাইরাস আক্রান্ত কিনা সেবিষয়ে সরকারিভাবে পরীক্ষার ব্যাবস্থা করা হচ্ছে বলে খবর।
Related Articles
ডায়ারিয়ায় আক্রান্ত হাওড়ার দুটি ওয়ার্ডের বাসিন্দারা।
হাওড়া, ৩ জুন:- বর্ষার শুরুতেই হাওড়া পুরসভার দুটি ওয়ার্ডে ডায়ারিয়ার প্রকোপ, আক্রান্ত বেশ কয়েকজন। হাওড়া পুরসভার ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত বলে অভিযোগ। হাওড়ার জেলা হাসপাতাল-সহ শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ। পুরসভার পাইপ লাইনের কাজের জেরেই বিপত্তি বলে অভিযোগ উঠলেও পুরসভা এখনই কারণ নিয়ে ধোঁয়াশায়। বিষয়টি খবর নিয়ে ব্যবস্থা […]
বিরোধীরা শক্তিশালী না হলে সেই খেলায় মজা নেই , মনোনয়ন জমা দিয়ে বললেন অরূপ রায়।
হাওড়া , ১৭ মার্চ:- শক্তিশালী বিরোধী না হলে সেই খেলায় মজা নেই। মনোনয়ন জমা দিয়ে বললেন অরূপ রায়। বুধবার দুপুরে হাওড়ায় ওল্ড কালেন্টরেট বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের অরূপ রায় বলেন, “আমরা চাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। যদি বিরোধীরা শক্তিশালীই না হয়, তাহলে খেলার মজা কোথায় ? মজা নেই। আমরা নির্বাচনে কখনও ওয়াকওভার নিতে চাই না। আমরা […]
শিলিগুড়ি বিধান মার্কেটে বিধ্বংসী আগুন।
শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বর:- শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এদিন সকালে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আপাতত চারটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে […]








