হুগলি , ১৯ মার্চ :- করোনা আতঙ্কে এবারে বন্ধ হয়ে গেলো হুগলির ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত এই মন্দির জাতীয় পুরাতত্ত্ব বিভাগে (এএসআই)-এর হাতে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পুরাতত্ত্ব বিভাগের হাতে থাকা ঐতিহাসিক স্থাপত্যগুলির সাথে সাথে ভিড় এড়াতে হংসেশ্বরী মন্দির বন্ধ রাখারও সিদ্ধান্ত নিলো কেন্দ্রের এই সংস্থা। ইতিমধ্যেই মন্দিরের গেটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে করোনার জন্য আপাতত ৩১শে মার্চ পর্যন্ত সাধারনের জন্য মন্দিরের গেট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এবিষয়ে মন্দিরের পুরোহিত বসন্ত কুমার চ্যাটার্জী বলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশ আসার সাথে-সাথে আমরা সাধারনের প্রবেশে বিধি নিষেধ জারি করেছি। তবে রিতী মেনে নিত্য পুজোপাঠ, অঞ্জলি এবং ভোগ প্রসাদ তৈরী করা হবে। সীমানা প্রাচিরের বাইরে থেকে মানুষ মায়ের দর্শন করে অঞ্জলি দিতে পারবেন। আমরা তাঁদের হাতে ভোগ পৌঁছে দেবো। পাশাপাশি তিনি বলেন বিশ্ববাসি করোনা থেকে যাতে মুক্তি পায় প্রতিদিনই হংসেশ্বরী মায়ের কাছে তাঁর প্রার্থনা করছি। অন্যদিকে অনেকেই মন্দির দর্শনে এসে বাইরে থেকে ফিরেও যাচ্ছেন। তাঁদের বক্তব্য কষ্ট হলেও করোনার কথা ভেবে আমাদের কিছু করার নেই।Related Articles
রাজ্যের লোকায়ুক্ত পদে নিযুক্ত হলেন প্রাক্তন বিচারপতি অসীম রায়।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম রায় আরেকটি মেয়াদের জন্য রাজ্যের লোকায়ুক্ত পদে নিযুক্ত হলেন। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে এক বৈঠকে আগামী তিন বছরের জন্য তাঁকে লকায়ুক্ত হিসাবে নিয়োগ করা হল। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন একই সঙ্গে আজ রাজ্যের মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সনের নামও চূড়ান্ত করা হয়েছে। কলকাতা […]
চন্দননগর হাটখোলা রাস্তায় ধস!
হুগলি, ৬ জানুয়ারি:- আশেপাশের বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা।কাজ ঢিমে তালে হচ্ছে অভিযোগ স্থানীয়দের। স্থায়ী সমাধানে সময় লাগবে দাবী মেয়রের। জগদ্ধাত্রী পুজোর সময় হাটখোলা রোড অর্থাৎ যে রাস্তা দিয়ে জগদ্ধাত্রীর শোভাযাত্রা যায় সেই রাস্তায় বড়সড় ধস নেমেছিলো। সেই সময় তড়িঘড়ি শোভাযাত্রার জন্য রাস্তায় সারাই করে কেএমডিএ ও চন্দননগর পুরনিগম। সেই রাস্তায় আবারো ধস নেমেছে। স্থানীয়দের অভিযোগ […]
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দোপাধ্যায়।
কলকাতা, ১৪ জুলাই:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হলেও কি নিয়ে কথা হয়েছে তা জানা যায়নি। তবে বাকি থাকা মুর্শিদাবাদের দুই কেন্দ্রের বিধানসভা নির্বাচন সহ বাকি পাঁচ কেন্দ্রের উপনির্বাচন এবং রাজ্যসভার দুটি আসনে নির্বাচন, প্রার্থী […]








