অঞ্জন চট্টোপাধ্যায়,১৭ মার্চ::- খেলোয়াড় জীবনে লড়েছেন অনেক ঘাত প্রতিঘাতের সঙ্গে। কোচিং কেরিয়ারেও গোলাপের মধ্যে কাঁটা ছিল। তবে তিনি ময়দানের পিকে বন্দ্যোপাধ্যায় হলেন ময়দানি লড়াইয়ে আরেক নাম। আর জীবনের শেষসময়ে এসেও মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন সকলের প্রিয় প্রদীপ দা। তাঁর অবস্থা যত সময় যাচ্ছে সঙ্কট থেকে সঙ্কটজনক হচ্ছে। বহু দিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন পিকে। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি আরো বেশি করে হয়। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। পিকের শারীরিক অবস্থার খবর পেয়ে দ্রুত মুকুন্দপুরের মেডিকা হাসপাতালে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস , দমকলমন্ত্রী সুজিত বসু , পিকের ভাই প্রসূন বন্দ্যোপাধ্যয়, বিদেশ বসু । চেয়ারম্যান ও কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডক্টর কুণাল সরকার বললেন, শেষ কয়েকদিন ধরেই সব রকম চেষ্টা চলছে। এমন কিছু ছিল না যা আমরা বাকি রাখিনি। আজ হটাৎ করেই প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের অবস্থার মারাত্মক অবনতি হয়। ওঁর রক্তচাপ বেড়ে গিয়েছে । এই অবস্থা থেকে পুরোপুরি সুস্থ হওয়া খুব কঠিন। তাতেও আমরা আশা ছাড়ছি না। যে কোনো সময়ে যা কিছু ঘটতে পারে। আমাদের এখন শুধু প্রার্থনা করা ছাড়া উপায় নেই। নিউমোনিয়ার জেরেই প্রবাদপ্রতিম ফুটবলারের শ্বাসকষ্ট হচ্ছে। এ ছাড়া প্রাক্তন অলিম্পিয়ানের হৃদযন্ত্রেও সমস্যা আছে। তাছাড়া তাঁর জটিল স্নায়ূর রোগ অনেক পুরনো। আবেগপ্রবণ হয়ে পড়েন পিকের ভাই প্রসূন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেন পিকের সব চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে।
Related Articles
গতি বাড়বে ট্রেনের, ট্রায়াল রান হলো তরকেশ্বর লাইনে।
হুগলি, ১৭ জানুয়ারি:- শেওড়াফুলি আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার। ১৫ টি স্টেশন পারি দিতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। এবার যাত্রীদের সুবিধার্থে সেই ট্রেন ছুটবে ১২০ কিলোমিটার বেগে। যাত্রী ছাড়াই তার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হলো আজ। তারকেশ্বর থেকে দুপুর ২ টোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনে উদ্দেশ্যে রওনা […]
জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়।
হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার মালিপাঁচঘড়ায়। বুধবার গভীর রাতে প্রথম ঘটনাটি ঘটে হাওড়ায় সালকিয়ার গোপাল ঘোষ লেনের একটি গেঞ্জি প্রিন্টিংয়ের কারখানায়। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গেছে, পাশেই বস্তি ছিল। তবে দমকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। তিনতলা বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। […]
ডাকাত সন্দেহে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় মানুষের বিক্ষোভ গোঘাটে।
আরামবাগ, ২৬ আগস্ট:- ডাকাত সন্দেহে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ এলাকার মানুষের। স্থানীয় মানুষের দাবী নিরীহ মানুষকে গ্রেফতার করে ডাকাতি ও অস্ত্র থাকার অভিযোগ এনে গোঘাট থানার পুলিশ গ্রেফতার করে আদালতে তোলে।অথচ যাদের গ্রেফতার করা হয়েছে তারা আদেও ডাকাত নয় বলে দাবী এলাকার মানুষের। এদিন ক্ষিপ্ত জনতা এদিন গোঘাটের কামারপুকুর থেকে বদনগঞ্জ রাস্তা অবোরধ […]










