পূর্ব বর্ধমান ,১৭ মার্চ :- পূর্ব বর্ধমানের সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্ত উপলক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের রাধানগর পাড়ায়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধাড়া, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, খোকন দাস, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ দাস,শহর তৃণমূল কংগ্রেস যুব সভাপতি জয়দেব মুখার্জি, স্থানীয় প্রাক্তন কাউন্সিলার ওমা সাঁই সহ অনান্য তৃনমূল কংগ্ৰেসের কর্মী সমর্থকরা । এদিন মন্ত্রী স্বপন দেবনাথ শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।এদিন তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা কংগ্ৰেসের পক্ষ থেকেও এদিন বর্ধমান বিসি রোড জেলা কংগ্রেস অফিসের সামনে সাইবাড়ি হত্যাকান্ডের মৃত শহীদের স্মরন করে শহীদ বেদিতে মাল্যদান করেন কংগ্ৰেসের কর্মীসমর্থকেরা।
Related Articles
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তোলা চার বিধায়কের আসন বদল।
কলকাতা, ২১ মার্চ:- বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তোলা চার বিধায়কের আসন বদল করে দেওয়া হল। এত দিন খাতায় কলমে বিজেপিতে থাকা ওই বিধায়করা বসতেন বিরোধী দলনেতার ডান পাশের ব্লকের দ্বিতীয় ও তৃতীয় সারিতে। কিন্তু এ বার তাঁদের আসন দেওয়া হয়েছে বিরোধী দলনেতার বাঁ পাশের তিন নম্বর ব্লকে।সেখানে বিজেপির টিকিটে জিতে […]
শীতলকুচির ঘটনায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিমান বসু।
কলকাতা , ১২ এপ্রিল:- শীতলকুচির ঘটনায় কমিশনের নিরপেক্ষ ভাবমূর্তি প্রশ্নের মুখে। অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয় একথা বলেন ফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেন শীতলকুচি তে অস্ত্র কেড়ে নেওয়ার যেকথা কমিশনের তরফ এ বলা হয়েছে তার নির্দিষ্ট কোন তথ্য প্রমাণ নেই। তাই কমিশনের কর্মধারা নিয়ে […]
স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ড : ৪ দমকলকর্মী-সহ ৭ জনের মৃত্যু , ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী
কলকাতা , ৮ মার্চ:- বহুতলে আগুন। সোমবার সন্ধেয় বড়সড় আগুন লাগে স্ট্র্যান্ড রোডের একটি বহুতল ভবনে। বাড়িটির ১৩তলায় ঘটে এই অগ্নিকাণ্ড। ধোঁয়ায় ভরে যায় এলাকা। ধোঁয়ার সঙ্গে আগুনের শিখা দেখা যায় বহু দূর থেকে। ঘটনাস্থলে প্রাথমিকভাবে যায় ১০টি দমকলের ইঞ্জিন। উঁচুতলায় আগুন নেভানোর জন্য প্রাথমিকভাবে নীচ থেকে চেষ্টা করা হলেও পরে আনা হয় হাইড্রলিক ল্যাডার। […]







