হুগলি,১৫ মার্চ :- আসন্ন পুরভোট এবং ২০২১ এর বিধানসভা ভোটে মানুষের কাছে যাওয়ার লক্ষ্য নিয়ে রবিবার বাংলা ২৯৪ বিধানসভা কেন্দ্রে যে সমস্ত বয়স্ক মানুষ এবং পুরনো দিনের তৃণমূল পার্টি কর্মী ছিলেন যারা বিভিন্ন কারণে সক্রিয় রাজনীতিতে বসে গিয়েছিলেন তাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হলো। বাংলার গর্ব মমতা এই কর্মসূচির অন্তর্গত বয়স্ক মানুষ এবং কর্মীদের সম্মান জানানোর যে কর্মসূচি নেয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে পালিত হল তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিটি । এদিন স্থানীয় মায়া ভবনে মিলিত হয়েছিল পুরনো দিনের বহু বসে যাওয়া এবং তৃণমূলের দুর্দিনে থাকা কর্মীরা। শ্রীরামপুর কেন্দ্রের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় শ্রীরামপুরে পুরপ্রধান অমিও মুখোপাধ্যায় এবং রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্রর উপস্থিতিতে সকাল থেকে সরগরম ছিল অনুষ্ঠান মঞ্চটি।
বিধায়ক সুদীপ্ত রায় জানান মমতাদি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত তৃণমূল কর্মী যারা তৃণমূল দলটা তৈরীর পেছনে যাদের সক্রিয় ভূমিকা ছিল এবং যারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে দলকে ক্ষমতায় এনেছে তাদের প্রকৃত সম্মান দিতে হবে। সেইমতো আজকে আমরা এখানে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের পুরনো কর্মী বয়স্ক মানুষ দের সম্মান জানানো হয়। এবং যেসব কর্মী যারা অভিমানের সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছিলেনতারা আজকে দলের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। পুরোনো দিনের কর্মীরা জানান অভিমানে এবং দলের কিছু নেতার ব্যাবহারে আমরা সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছিলাম কিন্তু আজ যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায ়আমাদের সম্মান দিয়ে আবার দলের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তাতে আমরা খুশি এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে যাতে আরো সুনামের সঙ্গে মানুষের কল্যাণে কাজে এগিয়ে যায় সেই চেষ্টা চালিয়ে যাব । অন্যদিকে একই রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চম্পদানি বিধান সভা কেন্দ্রে। সেখানে পুরনো দিনের কর্মীদের সম্মান জানান হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব।Related Articles
বাংলায় গণতন্ত্র নেই , হাওড়ায় এসে মন্তব্য ভারতীর।
হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- নির্বাচনে সন্ত্রাস হচ্ছে। বাংলায় গণতন্ত্র নেই। মানুষ এখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না। পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন সব চুপ করে বসে আছে। মানুষ তাহলে বিচার চাইতে কার কাছে যাবে? হাওড়ায় মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষের। রবিবার হাওড়ার সাঁকরাইলের মহিয়াড়ী চাঁদনীবাগান এলাকায় বিজেপি’র সাঁকরাইল ৪ নম্বর মন্ডলের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে […]
রাজ্য সরকার WBCS কার্যনির্বাহী আধিকারিক ও ব্লক উন্নয়ন আধিকারিকদের জন্য বেশকিছু সুযোগ সুবিধা ঘোষণা করেছে।
কলকাতা , ৫ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার WBCS কার্যনির্বাহী আধিকারিক ও ব্লক উন্নয়ন আধিকারিকদের জন্য বেশকিছু সুযোগ সুবিধা ঘোষণা করেছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভা ভবনে সাংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরহিত্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব সহ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যসচিব বলেন, ব্লক স্তরে পরিষেবার কাজ বেড়ে যাওয়ার জন্য […]
মন্ত্রীর নির্দেশই সার, তৃণমূলের ওয়ার্ড অফিসের সামনেই ভরাট জলাশয়!
সুদীপ দাস, ১১ আগস্ট:- দিনকয়েক আগেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পুকুর ভরাট বন্ধে কড়া পদক্ষেপের কথা বলেছেন। কিন্তু তৃণমূলের দখলে থাকা ওয়ার্ড অফিসের সামনেই সম্পূর্ন ভরাট হয়ে গেলো একটি জলাশয়। টানা কয়েক দিন কারোর নজরে না পরলেও বুধবার বিষয়টিতে হস্তক্ষেপ করেন এলাকার তৃণমূল কো-অর্ডিনেটর। তবে ততক্ষনে সম্পূর্ন জলাশয় মাটির নীচে চাপা পরে গেছে। কে ওই […]









