নদীয়া, ১৪ মার্চ :- মায়াপুরে চুরির চেষ্টার অভিযোগে পাঁচ মহিলা সহ ৬ দুষ্কৃতীর জেল হেফাজত। নিজস্ব সংবাদদাতা , মায়াপুর । মন্দিরণগরী মায়াপুরে ইসকন মন্দিরের কাছে চুরির চেষ্টার অভিযোগে পাঁচ মহিলা সহ ধৃত ৬ দুষ্কৃতীর ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিল নবদ্বীপ আদালতের বিচারক। পুলিশ সূত্রে জানতে পারা যায়, বৃহস্পতিবার রাতে মামালয় সেরওয়ার নেতৃত্বে পাঁচ মহিলা দুষ্কৃতী ইসকন মন্দিরের কাছে চুরির উদ্দেশ্যে একটি জায়গায় জড়ো হয়। স্থানীয় মানুষ বিষয়টি বুঝতে পেরে মায়াপুর পুলিশ কেন্দ্রে খবর পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মামালয় সেরওয়া নামে এক দুষ্কৃতী সহ পাঁচ মহিলা দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে ধৃত মামালয় সেরওয়া সহ পাঁচ মহিলা দুষ্কৃতীকে নবদ্বীপ আদালতে পাঠান হলে, আদালতের বিচারক ধৃত পাঁচ মহিলা সহ ৬ দুষ্কৃতীকে জেল হেফাজতের নির্দেশ দেন।
Related Articles
বাজেট অধিবেশন দিয়ে আজ শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভা।
কলকাতা, ২ জুলাই:- করোনা আবহে সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির আলোচনা অনুসারে স্থির হয়েছে, আজ দুপুর ২ টায় রাজ্যপালের অভিভাষনের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হবে। এর পর আজ বিধান সভার উপাধ্যক্ষ নির্বাচন করা হবে। রামপুর হাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এর নাম নতুন উপাধ্যক্ষ হিসাবে প্রস্তাব করা […]
রাস্তায় জমা জলে বিদ্যুতের তার। তড়িদাহত হয়ে দুই যুবকের মৃত্যু হাওড়ায়।
হাওড়া , ২০ আগস্ট:- লকডাউনের দিন রাস্তার জমা জলে তড়িতাহত হয়ে মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বি গার্ডেন থানা এলাকার একটি সরকারি আবাসনের সামনের রাস্তায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সুমন শর্মা এবং শ্রীকান্ত দাস। সুমন বি গার্ডেন থানা এলাকার লক্ষ্মীনারায়ণতলা এবং শ্রীকান্ত শ্যামময়ী রোডের বাসিন্দা। সুমন পেশায় […]
দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল কিশোর।
হুগলি, ২৭ আগস্ট:- বাঁশবেড়িয়া পানমৌরি ঘাটে দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল ১৭ বছরের আকাশ রাজভার নামে এক কিশোর। বাঁশবেড়িয়া ১০ নম্বর ওয়ার্ডের কলবাজারের বাসিন্দা আকাশের দাদু বিহারীলাল রাজভর গত রবিবার মারা যান। তাঁর পারলৌকিক কাজ করতে আজ বাঁশবেড়িয়া পানমৌড়ি ঘাটে আসেন ওই পরিবারের সদস্যরা। সকাল আটটা নাগাদ দুই ভাইকে নিয়ে আকাশ গঙ্গায় […]







