কলকাতা, ৯ সেপ্টেম্বর:- হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে রাজ্যের চার পর্বতারোহির নিখোঁজ হওয়ার ঘটনায় রাজ্য সরকার সেখানকার প্রশাসনের সঙ্গে সব রকমের যোগাযোগ রেখে চলেছে। পর্বতারোহীদের পরিবারের পাশাপাশি হিমাচল রাজ্য সরকারের সঙ্গেও সব ধরনের যোগাযোগ রাখা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য হাওড়ার অভিজিৎ বণিক, চিন্ময় মন্ডল, দিবস দাস এবং বিনয় দাস হিমাচলের কুলু জেলার ৫ হাজার ৪৫৮ মিটার উচ্চতার দুর্গম মাউন্ট অলটি রতনি টিব্বা পর্বত শৃঙ্গ অভিযানে গিয়ে নিখোঁজ হন।





