কলকাতা,১১ মার্চ :- সারা রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় চলাচলের সুযোগ করে দিতে রাজ্য সরকার চেকপোস্ট তুলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন পণ্য চলাচলের ওপর নজরদারি করার জন্য সারা রাজ্যে কৃষি বিপনন দপ্তরের অধীনে ১০৯ টি চেকপোস্ট ছিল। ২২ টি নিয়ন্ত্রিত বাজার কমিটি এগুলি পরিচালনা করত।কিন্তু চেকপোস্টে দীর্ঘ সময় আটকে থাকার কারণে মাছ ডিম সহ বিভিন্ন পচনশীল কৃষি পণ্য নষ্ট হয়ে যাচ্ছিল বলে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন একাধিকবার সরকারের কাছে অভিযোগ জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই আগামী পয়লা এপ্রিল থেকে এই চেকপোস্ট গুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের নীতি হলো এক রাজ্য এক বাজার। তাই রাজ্য সরকারের ২০০ কোটি টাকা লোকসান হলেও এখন থেকে রাজ্যের সব জেলায় অবাধে কৃষিপণ্য চলাচলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ওই চেকপোস্ট গুলিতে কর্মরত সাড়ে ছশ কর্মীকে নিকটবর্তী কৃষক মান্ডি ও কৃষি বাজারে পুনর্বাসন দেয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
চোর সন্দেহ এক কিশোরকে অমানুসিক মারধোরের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে ।
উত্তর দিনাজপুর, ১৫ আগস্ট:- চোর সন্দেহ এক কিশোরকে অমানুসিক মারধোরের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার লাহুতারা এলাকায়। অভিযুক্ত ব্যাক্তি ক্যামেরার সামনে কিছু না বললেও টেলিফোনে জানিয়েছেন, এলাকায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছিল। শুক্রবারও চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা হয়েছিল ওই কিশোরকে। এই ঘটনার যাতে পূনরাবৃত্তি না হয় সেই কারণে […]
“মেয়েরা রাত দখল করো”, কর্মসূচিকে ঘিরে উত্তেজনা চুঁচুড়ায়।
হুগলি, ১৫ আগস্ট:- মেয়েরা রাত দখল করো কর্মসুচি নিয়ে উত্তেজনা ছড়াল চুঁচুড়ায়। প্রতিবাদীদের প্রতিবাদে পিছু হটল তৃণমূল। এ দিন স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালনের আয়োজন করা হয়। সেখানেই আর জি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল এসে উপস্থিত হয়। শুরু হয় উত্তেজনা। যদিও প্রতিবাদীদের […]
মাধ্যমিকে হুগলি জেলাতেও বেশ কয়েকজন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে।
সুদীপ দাস , ১৫ জুলাই:- বিগত বছরগুলির মত এবারেও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় জেলাগুলির জয়জয়কার। অন্যান্য জেলাগুলির সাথে হুগলি জেলারও বেশ কয়েকজন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। তাঁদের মধ্যে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের ছাত্র সোহম দাস ৬৮৭ নম্বর পেয়ে সমগ্র রাজ্যে সম্ভাব্য ষষ্ঠ স্থান দখল করে হুগলি জেলায় প্রথম স্থান দখল করেছে। মানকুন্ডুর বাসিন্দা শিক্ষক […]







