অঞ্জন চ্যাটার্জি,১০ মার্চ:- হোলির দিনই আই লিগের রঙ সৱুজ মেরুন হোলিতে ডুবল গঙ্গাপাড়ের ক্লাব । বসন্তে বাড়তি বসন্তের স্বাদ। ডার্বির আগে যেন এই অনুভূতিগুলো পেয়ে গেল মোহনবাগানকে। ৪ ম্যাচ বাকি থাকতেই আই লিগ জিতে গেল মোহনবাগান। আইজলকে তারা হারাল ১-০ গোলে। ফলে ডার্বি হয়ে গেল কার্যত নিয়মরক্ষার। আই লিগ আসছে জেনেই এদিন কল্যাণী ভরিয়েছিলেন সমর্থকরা। মাঝেমধ্যে মনে হচ্ছিল এদিন আর আই লিগ জেতা হচ্ছে না। হোলির দিনই সৱুজ- মেরুন রঙে রাঙল কল্যাণী। জাতীয় লিগ ও আই লিগ যোগ করলে মোহনবাগান চ্যাম্পিয়ন হল এই নিয়ে পাঁচবার। ফলে ছুঁয়ে ফেলল ডেম্পোর রেকর্ডও। কার্ড সমস্যায় এদিন ফ্রান মোরান্তে না থাকায় ড্যানিয়েল সাইরাসকে ফ্রান গঞ্জালেসের সঙ্গে জুড়ে দিয়েছিলেন বাগান কোচ কিৱু ভিকুনা। অন্যদিকে শুরু থেকেই ছিল কমরন তুরসুনভ। আক্রমণে চাপ বাড়াতে সুহেরকে তুলে শুভ ঘোষকে নামান কিৱু। একের পর এক আক্রমণ ভেসে আসছিল আইজল বক্সে। কিন্তু গোলটা আসছিল না। একসময় মনে হচ্ছিল আজ হয়তো জয় আসবে না। ৭৯ মিনিটের মাথায় কল্যাণীর ১৭ হাজার সৱুজ-মেরুন দর্শকের মনে আনন্দের ঝড় তুললেন পাপা বাবাকার দিওয়ারা।এই নিযে চলতি আই লিগে পব়পর ৯ ম্যাচে গোল করলেন এই সেনেগালি স্ট্রাইকার । তাঁর ১১ নম্বর গোল হল এদিন। এদিনের জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট হয়ে গেল মোহনবাগানের।
Related Articles
স্ট্যাম্প ডিউটির ২% ছাড়ের মেয়াদ তিনমাস বাড়ানোর পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ২৮ অক্টোবর:- ব্যাপক সাড়া মেলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও তিন মাস বাড়াতে চলেছে রাজ্য সরকার। এর আগেই জুলাই মাসে রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটিতে ২% ছাড়ের ঘোষণা করেছিল রাজ্য সরকার। শুরুতে সেই ছাড়ের শেষ তারিখ ৩০ অক্টোবর ঘোষণা করলেও তা আরও ৯০ দিন বাড়ানো হতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। […]
গোঘাটে হাইটেনশান ইলেকট্রিক লাইনের পোলে উঠে পড়লো এক যুবক
হুগলি , ৯ ডিসেম্বর:- গোঘাট ২নং ব্লকের মহেশপুর এলাকায় হাইটেনশান ইলেকট্রিক লাইনের পোলে এক যুবক উঠে পড়ায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। বুধবার দুপুরে ওই যুবক হাইটেনশন লাইনের পোলে উঠে পরে হোটেল। স্থানীয় সূত্রে ও পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন মানসিক রোগ ভুগছিল ওই যুবক। মানসিক রোগের কারনে হয়তো এই ঘটনা ঘটিয়েছে।এই আকস্মিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য […]
বিজেপি প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য বিধানসভা।
কলকাতা, ২৪ জুলাই:- রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বাড়বাড়ন্তর অভিযোগ তুলে বিধানসভায় বিরোধী বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে আজকের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা সদস্যরা নারী নির্যাতন সংক্রান্ত মুলতুবি প্রস্তাব এনে তার ওপর আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের প্রস্তাবটি পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি মেনে নেননি। তার প্রতিবাদে বিজেপি […]










