হুগলি, ১০ মার্চ :- করোনা নিয়ে আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-এর সাথে পরামর্শ নিয়ে জেলায় জেলায় আগাম সতর্কতা স্বরূপ ব্যাবস্থা নেওয়া চলছে। সেইমত চুঁচুড়া সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যাবস্থা করার কাজ শুরু হলো। জেলায় চুঁচুড়া সদর হাসপাতালের পাশাপাশি করোনার জন্য আলাদা আইসোলেসন ওয়ার্ড হচ্ছে আরামবাগ মহকুমা হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালে আয়োজিত রুগী কল্যান সমিতির বৈঠকে আলাদা আইসোলেসন ওয়ার্ডের প্রস্তাবে সিলমোহর পরার পরই যুদ্ধকালীন তৎপরতায় আইসোলেসন ওয়ার্ড তৈরীর কাজ শুরু হয়ে যায়।
সদর হাসপাতালে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ঘরে মোট আটটি করে ১৬টি শয্যা থাকছে। এই ১৬টির মধ্যে পুরুষ ও মহিলাদের দুটি করে মোট চারটি শয্যায় ভেন্টিলেশনের ব্যাবস্থা থাকছে। এতদিন পর্যন্ত হাসপাতালের মূল ভবনের থেকে আলাদাভাবে ডাইরিয়া ওয়ার্ড ছিলো। সেই ডাইরিয়া ওয়ার্ডকে মূল ভবনে স্থানান্তর করে সেখানে তৈরী হচ্ছে করোনা ভাইরাসের আক্রান্তদের জন্য আইসোলেসন ওয়ার্ড। রুগী কল্যান সমিতির মিটিং শেষে সমিতির সভাপতি তথা প্রাক্তন সাংসদ ডাঃ রত্না দে নাগ বলেন এই মুহুর্তে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কারন না থাকলেও আমরা এই মারন রোগ নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাইছি না। তাই আগেভাগেই আমরা করোনা মোকাবিলায় তৈরী থাকছি।Related Articles
স্টীল এক্সপ্রেস স্টপেজ না দেওয়ায় ঝাড়গ্রামের সরডিহাতে রেল অবরোধ বাসিন্দাদের
ঝাড়গ্রাম ৭ ডিসেম্বর:- স্টীল এক্সপ্রেস স্টপেজ না দেওয়ায় সরডিহাতে রেল অবরোধ বাসিন্দাদের।আটকে রয়েছে স্টীল ও জনশতাব্দী এক্সপ্রেস। ঘটনাস্থলে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম এসেছেন।গত রবিবার থেকে খড়্গপুর-ঝাড়গ্রাম শাখার সরডিহায় স্টীল এক্সপ্রেসের স্টপেজ বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে সরডিহা,মানিকপাড়া সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষজনের ক্ষোভ ছড়িয়েছে। এমনিতেই খড়্গপুর-টাটানগর লাইনে লোকাল ট্রেন বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতিতে পুজোর […]
জেলার বিশেষ স্থান গুলিতে সুইডিশ পার্লামেন্ট প্রতিনিধি।
হুগলি,২৮ ফেব্রুয়ারি:- এ রাজ্যের পঞ্চায়েত ব্যাবস্থা ও বিভিন্ন দ্রষ্টব্য স্থান গুলি সম্মন্ধে জানতে ভারত সফরে সুইডিশ পার্লামেন্ট প্রতিনিধিরা। গত তিন দিন ধরে ১০ জনের এই প্রতিনিধি দল এ রাজ্যে বিভিন্ন জায়গুলি ঘুরে দেখছেন। গতকাল তারা কোলকাতার জোড়াসাঁকোতে গিয়েছিলেন।এরপরই রাজ্যপাল জগদীপ ধনকর ও বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সাথে সাক্ষাত করেন।শুক্রবার প্রথমে তারা চন্দননগরের ফরাসিদের তৈরী […]
বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি হাওড়ায়। আজ দ্বিতীয় দিন।
হাওড়া , ১ মার্চ:- বিজেপি-র পরিবর্তন যাত্রার আজ হাওড়া সদর এলাকায় দ্বিতীয় দিন। গতকাল রবিবার যেখানে শেষ হয়, সেই দানেশ শেখ লেন থেকে সোমবার সকালে পরিবর্তন যাত্রা শুরু হয়। সূচনা করেন দলের জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা। উপস্থিত রয়েছেন বিজেপি নেতা ডাঃ রথীন চক্রবর্তী, বিধায়ক বৈশালী ডালমিয়া সহ অন্যান্যরা। এদিন সকালে দানেশ শেখ লেন হয়ে […]






