হাওড়া, ৯ মার্চ :- বসন্তের আকাশে লাগলো রঙের ছোঁয়া, আজ যে দোল পূর্ণিমা! সারা বাংলার পাশাপাশি রঙিন উৎসবে মেতে উঠলেন হাওড়ার জগাছার নেতাজী নগরের অধিবাসীরা। সোমবার নেতাজি নগর অধিবাসীবৃন্দ কালচারাল ফোরামের উদ্যোগে পালিত হলো বসন্ত উৎসব। সকাল থেকেই এলাকায় যেন রঙের বাহারি ব্যস্ততা। কবিগুরুর ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় এদিনের উৎসব। হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে উৎসবের আনন্দে মেতে ওঠে চার বছরের কচিকাঁচা থেকে পঞ্চাশের প্রৌঢ়েরা। নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাসন্তিক আবহে সোমবার যেন নানা রঙের মিলনোৎসবের ছবিটাই ফুটে উঠলো হাওড়ার জগাছার নেতাজী নগর এলাকায়।
Related Articles
দলীয় কার্য্যালয়ের সামনে বহিষ্কৃত নেতা সুরজিৎ সাহার বিরুদ্ধে স্লোগান দিলেন বিজেপি কর্মীরা।
হাওড়া, ১১ নভেম্বর:- এবার দলীয় কার্য্যালয়ের সামনেই বহিষ্কৃত সভাপতি সুরজিৎ সাহার বিরুদ্ধে স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। বুধবার বিকেলে হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে দল থেকে বহিষ্কার করেছিল দল। বৃহস্পতিবার হাওড়ার পঞ্চাননতলায় জেলা অফিসের সামনে বিজেপি কর্মীরা বহিষ্কৃত জেলা সভাপতি সুরজিৎ সাহার ফ্লেক্সে থাকা ছবি পোস্টার দিয়ে ঢেকে দেন। এদের বক্তব্য, “সুরজিৎ সাহাকে গতকালই দল […]
বন্যা কবলিত হুগলিতে সাপের আতঙ্ক! এক সপ্তাহে ৩৯ জনকে সাপের কামর।
হুগলি, ২৪ সেপ্টেম্বর:- বন্যার জলে প্লাবিত হয়েছে হুগলির সাত আটটি ব্লক। আরামবাগের খানাকুল পুরশুড়ার গোঘাটের পাশাপাশি তারকেশ্বর জাঙ্গীপাড়া বলাগড়ের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। আর সেই জলের সঙ্গে বাড়িতে ঢুকেছে সাপ। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গত এক সপ্তাহে ৩৯ জনকে সাপে কামরেছে। বলাগড় ব্লকে সাতজনকে কামরায় তারা জিরাট আহমেদপুর হাসপাতালে চিকিৎসা করান। বন্যার জল […]
সদস্য সংগ্রহ লক্ষমাত্রা কম, পান্ডুয়ায় এসে ক্ষুব্ধ মিঠুন জানিয়ে দিলেন নিজেদের দ্বন্দ্বের ফলেই লকেটকে হারতে হয়েছে।
হুগলি, ২১ ডিসেম্বর:- সদস্য সংগ্রহ অভিযান চলছে বিজেপির। হুগলি সাংগঠনিক জেলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল তিন লক্ষ কিন্তু এখনো পর্যন্ত ৫১ হাজার সদস্য করতে পেরেছে জেলা নেতৃত্ব। সক্রিয় সদস্যের ক্ষেত্রেও অনেকটাই খামতি রয়ে গেছে। সক্রিয় সদস্য সংগ্রহ করার কথা ছিল ৩০০০ সেখানে ৩৬৩ জন মোটে সক্রিয় সদস্য হয়েছেন। এই তথ্য দেখে ক্ষুব্ধ মহাগুরু। পান্ডুয়ায় সদস্যতা […]









