নদীয়া,৮ মার্চ:- বিশ্ব নারী দিবসের দিনে স্ত্রীকে মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, পাঁচ বছর আগে শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আম্বিয়া বিবির বিয়ে হয় শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক মহাসিন আলী কারিগরের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতো স্বামী। অভিযোগ, স্বামী মহাসিন আলী কারিগরের তার নিজের বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। সেই কারণেই তার স্ত্রীর সঙ্গে সব সময় মনোমালিন্য লেগেই থাকত। অভিযোগ, শনিবার আম্বিয়া বিবিকে হঠাৎ মারধর করতে থাকে স্বামী। চিৎকার করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় আম্বিয়া।এরপর তার বাবার বাড়ি থেকে লোকজন এসে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়।রবিবার স্বামীর বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও ওমবিয়া বিবির তোলা অভিযোগের ভিত্তিতে কোনো মন্তব্য করতে চাইনি স্বামী মহাসিন আলী কারিগর। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Related Articles
এবার বিধায়ক মন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে পড়লো পোস্টার।
হাওড়া, ৩১ মে:- হাওড়া পুরনিগমের গেটের বাইরে এবার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে ব্যানার ঘিরে বিতর্ক। যদিও পরে সেই ব্যানার দুটি খুলে ফেলা হয় বলে জানা গেছে। হাওড়া পুরনিগমের গেটের বাইরে এমন দুটি পোস্টার ব্যানার দেখা গেছে যাতে শিবপুর কেন্দ্রের বিধায়কের বেআইনি কাজের প্রাইস লিস্ট লেখা রয়েছে। ব্যানারের নিচে লেখা […]
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই পুকুর ভরাট বন্ধ হল কানাইপুরে।
হুগলি, ১০ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশকে উপেক্ষা করেই কানাইপুর বড়বহেড়া এলাকায় দিনে দুপুরে চলছে পুকুর ভরাট। পঞ্চায়েত প্রশাসন সবার নির্দেশকে উপেক্ষা করেই স্থানীয় বাসিন্দা বঙ্কিম দাস করে চলেছে পুকুর ভরাট। জানতে পেরেই ভরাট বন্ধ করালো পঞ্চায়েত। এদিন সকালে বড়বহেড়া এলাকায় দেখা যায় ভ্যানে করে বাইরে থেকে মাটি এনে চলছে পুকুর ভরাটের কাজ। যেটা […]
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী হত্যার ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৯ জুলাই:- জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মশ্রী’ আবের মৃত্যুতে তাঁর পরিবার এবং জাপানবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতায় জাপানের কনসাল জেনারেলকে নিজের শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, আবের নৃশংস হত্যাকাণ্ড এরাজ্যের মানুষের জন্য অপরিসীম বেদনা বয়ে এনেছে। তিনি শুধু ভারত ও জাপানের […]











