পু:মেদিনীপুর,৬ ডিসেম্বর:- তিহার জেলে কোনো ফাঁসুড়ে না থাকায় নির্ভয়া কান্ডের অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করার জন্য পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এক গাড়ির চালক স্বেচ্ছায় ফাঁসুড়ে হতে চেয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কে চিঠি দিয়ে আবেদন জানাল। নির্ভয়া কান্ডের অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করার দিন এগিয়ে এলেও তিহার জেলে কোনো ফাঁসুড়ে নেই, তাই অপরাধীরা আদোও সাজা পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
অপরাধীরা সাজা পাক তাই সম্পূর্ন মানবিক দিক থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘাগরা গ্রামের বছর ৩৫ এর চিত্তরঞ্জন দাস সাময়িক ভাবে স্বেচ্ছায় ফাঁসুড়ে হতে চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিয়ে আবেদন জানাল। পেশায় এক মালবাহী চারচাকার গাড়ির চালক চিত্তরঞ্জন। প্রায় দশ বছর ধরে তিনি দেশের বিভিন্ন প্রন্তে গাড়ি নিয়ে গিয়েছেন,সেই সঙ্গে দেখেছেন বিভিন্ন রাজ্যের মহিলাদের নিরাপত্তাহীনতা।ধর্ষনের মত যারা ঘৃন্য কাজে যুক্ত তাদের শাস্তি হওয়া দরকার, সমাজে ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই তিনি সাময়িক ভাবে ফাঁসুড়ে হতে চেয়ে রাষ্ট্রপতি কে আবেদন জানিয়েছেন।এই কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক ও চাননা। চিত্তরঞ্জন দাসের মা ও খুশি ছেলের এই মানবিক দিকে, তিনি ছেলেকে আশীর্বাদ করেছেন সমাজের ময়লা দূর করার এই পদক্ষেপে।Related Articles
হাওড়ায় জিআরপি থানার উদ্যোগে রক্তদান শিবির। রক্তদান করলেন রেল পুলিশের কর্মীরা।
হাওড়া, ২৫ মে:- হাওড়ায় জিআরপি থানার উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে রক্তদান করলেন রেল পুলিশের কর্মীরা। গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট কাটাতে এবার এগিয়ে এলেন রেল পুলিশের কর্মীরাও। বুধবার হাওড়া জিআরপি থানার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে জিআরপি কর্মীরা সহ মোট ৬৭ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া […]
বিশালাকার অজগর উদ্ধার।
জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর:- কালচিনি ব্লকের ডীমা চা বাগান থেকে একটি বিশালাকার অজগর উদ্ধার করল বনকর্মীরা। শনিবার সকালে ডীমা চা বাগানের বীচ লাইনে একটি প্রায় আট ফুট লম্বা অজগর দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরের নিমতি রেঞ্জে খবর দেয় ঘটনাস্থলে নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌছে আট ফুট লম্বা অজগর টিকে উদ্ধার করে। বনদপ্তর সুত্রে খবর অজগরটিকে বনদপ্তরের বক্সা ব্যাঘ্র […]
জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার ৮৬ দশমিক ১০ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ১১ সেপ্টেম্বর:- জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার ৮৬ দশমিক ১০ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় তিন হাজার ১৬ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত এক লক্ষ ৬৯ হাজার ৪৩ জন করণা থেকে সংক্রমণ মুক্ত হলেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ১৫৭ জন নভেল করোনা […]









