হুগলি,৬ ডিসেম্বর:- ভারতের সংবিধান প্রনেতা ডঃ বি.আর আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে অল ইন্ডিয়া এসসি-এসটি রেলওয়ে এম্পলয়িজ এ্যাসোসিয়েশনের ব্যান্ডেল শাখার উদ্যোগে ১১তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল কমিউনিটি হলে আয়োজিত এই শিবিরে উপস্থিত হয়েছিলেন হাওড়া ডিভিশনের এডিআরএম এম.এল মীনা। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রেলের অন্যান্য আধিকারিকরা। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনায় এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় ১০০জন রক্তদাতা রক্তদান করেন।
Related Articles
ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে শুক্রবার থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার থেকে জেলা সফর করবেন। সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টাস্কফোর্স তার সঙ্গে থাকবে। মুখ্য সচিব জানিয়েছেন,আগামী ২৮ মে মুখ্যমন্ত্রী বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন আকাশপথে। যে যে […]
উত্তরপাড়ায় ২২ নং ওয়ার্ডের প্রায় ৪৩ জন শ্রমিকের নিজ নিজ বাড়ি যাবার আর্জি সরকারের কাছে।
প্রদীপ সাঁতরা,৮ এপ্রিল:- করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে দ্বিতীয় বার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর আচমকা এমন ঘোষণায় স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশবাসী। এমত অবস্থায় ঘরবন্দী দিন কাটাচ্ছেন গোটা দেশ। বন্ধ কাজ, ফলে ভিন রাজ্যে কাজের তাগিদে থাকা শ্রমিকরা ঘরে ফিরতে উদ্যোগী হন। কারন নেই পর্যপ্ত […]
আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি গুমটি ঘর, লিলুয়া স্টেশন রোড এলাকায় চাঞ্চল্য।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- রাস্তা তৈরির কাজে পিচ গলানোর সময় হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়লো রাস্তার ধারের বেশ কয়েকটি গুমটিতে। শনিবার দুপুরে এই ঘটনায় ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। লিলুয়া স্টেশন রোডে ওই ঘটনা ঘটে। লিলুয়া পুলিশ স্টেশনের সামনের ওই অগ্নিকান্ডে ভস্মীভূত হয় বেশ কয়েকটি দোকান। Post Views: 449









