হাওড়া,৬ ডিসেম্বর:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা। শুক্রবার দুপুর নাগাদ দ্বিতীয় হুগলী সেতু টোল প্লাজায় ঢোকার মুখে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টাটা ৪০৭ গাড়িকে ধাক্কা মারে। যদিও বাসে থাকা পড়ুয়ারা সকলেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। মন্দিরতলা আউট পোস্টের পুলিশ কর্মীরা দ্রুত সেখানে চলে আসেন। খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। হেস্টিংস থানার তৎপরতায় বাসটি সেখান থেকে সরানো হয়। পড়ুয়াদের সকলকেই উদ্ধার করা হয়।
তবে বাসটির সামান্য ক্ষতি হয়। মন্দিরতলা আউট পোস্ট সূত্রের খবর, এদিন ঘটনাটি ঘটে দুপুর ২-৩৫ মিনিট নাগাদ। ফোর্ট উইলিয়মের দিক থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুল বাসটি হাওড়ার দিকে আসছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০৭ গাড়িটির পিছনে ধাক্কা মারে। হেস্টিংস থানার পুলিশ এসে বিকেল তিনটে নাগাদ বাসটিকে সরিয়ে নিয়ে যায়।Related Articles
মানবিক কাজের অনন্য নজির আরামবাগে।
আরামবাগ, ১১ ফেব্রুয়ারি:- আবারও মানবিক কাজের অনন্য নজীর আরামবাগে। পথের ধারে অসুস্থ ভবঘুরেকে দেখতে পেয়ে বাইক থেকে নেমে পড়লেন এক চিকিৎসক। জীব সেবাই শিব সেবা, এই আদর্শকে সামনে রেখে চিকিৎসক চিকিৎসা শুরু করেন এবং খাবার খাইয়ে সুস্থ করে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরামবাগ পুলিশ প্রশাসনের ট্রাফিক পুলিশেরা ঘটনাস্থলে ছুটে আসেন।তারাও মানবিক কাজে হাত লাগান। […]
পাড়ার ক্লাবে নয়, গত সাত বছর ধরে বাড়িতেই থিমের মন্ডপ বানিয়ে পুজো করে আসছেন সালকিয়ার দাস পরিবার।
হাওড়া,২৮ জানুয়ারি:- আমরা মূলত পাড়ার ক্লাবে বা বারোয়ারিতে থিম পুজো দেখে অভ্যস্ত। কিন্তু, বসত বাড়িতেই যদি মস্ত থিমের মন্ডপ বানিয়ে পুজো হয় তা একটু অন্য স্বাদের বইকি। হ্যাঁ, হাওড়ার সালকিয়ার দাস পরিবার গত সাত বছর ধরে বাগদেবীর পুজোয় বাড়ির মধ্যেই থিমের মন্ডপ গড়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা অঞ্চলে। বাড়ির পুজোয় যেখানে সাবেকিয়ানা দেখে আমরা […]
করোনা আবহে বাড়িতেই শুটারদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা কেন্দ্রের।
স্পোর্টস ডেস্ক , ১০ সেপ্টেম্বর:- করোনা ভাইরাসের আবহে বাড়ি থেকে দূরে গিয়ে অনুশীলনের দিন শেষ। টোকিও অলিম্পককে সামনে রেখে বাড়িতেই শুটারদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে উদ্যোগী হচ্ছে কেন্দ্রীয় সরকার। শুটারদের বাড়ির দরজায় অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। উল্লেখ্য, টোকিও অলিম্পিকের দিকে তাকিয়ে গত জুলাই থেকে […]







