নদীয়া,৫ মার্চ:- দিদি প্রথমে নিজের গায়ের ময়লা পরিষ্কার করুন, তারপরে দিল্লির সম্বন্ধে বলতে আসবেন। নিজের দলের ছয় মন্ত্রী ঘুষ নিয়ে বসে আছেন, প্রথমে সেগুলো তদন্ত করুন। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে একটি দলীয় সমাবেশে রাজ্যের শাসক দলকে এই ভাষাতেই আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। উল্লেখ্য,নদিয়া উত্তর এবং দক্ষিণ মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ জেলা মন্ডল সভাপতি দের নিয়ে কৃষ্ণনগর সাহায্যে একটি কর্মী প্রশিক্ষণ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, এবং বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির জেলা সভাপতিরা।সেখানেই রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি থেকে করোনাভাইরাস ছরানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, এ রাজ্যের শাসক দল হিংসার রাজনীতি করছে, তার দলের নেতা মন্ত্রীরা দিতে গিয়ে ধরা পড়ছেন, তিনি আগে নিজের দলটাকে পরিষ্কার করুন তারপর দিল্লির দিকে আংগুল দেখাবেন।
Related Articles
সোমবার থেকে শিয়ালদহ ডিভিশনের কৃষ্ণনগর লালগোলা শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত ।
কলকাতা , ২১ নভেম্বর:- করোনা সতর্কতায় যাত্রী ভিড় সামাল দিতে সব ধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে পূর্ব রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে শিয়ালদহ ডিভিশনের সব শাখা সহ কৃষ্ণনগর লালগোলা শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করার পরেই দিনে ৬১৩টি ট্রেন চালানো হবে বলে আজ রেলের তরফে জানানো হয়েছে। অফিসের ব্যস্ত […]
অতিথি নিবাসে রাত্রিযাপন করে সকালে স্বামীজির কক্ষে ধ্যান করেন মোদী।
হাওড়া,১২ জানুয়ারি:- অতিথি নিবাসে রাত্রিযাপন করে রবিবার সকালে স্বামীজির কক্ষে ধ্যানও করেন মোদী। বেলুড় মঠ সূত্রে জানা গেছে, বিবেকানন্দের জন্মদিনে রবিবার সকালে বেলুড় মঠে স্বামীজির কক্ষে বেশ কিছুক্ষণ ধ্যান করেন প্রধানমন্ত্রী মোদী। এরপর তিনি যান মঠের মূল মন্দিরে। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর বেলুড় মঠের মহারাজ, সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের সঙ্গে ফটোশেসনে মিলিত হন তিনি। […]
৭৭ বছরে খুঁটিপুজোর মাধ্যমে পূজোর সূচনা শ্রীরামপুরের দত্তপাড়া সর্বজনীনের।
হুগলি, ২৮ আগস্ট:- দত্তপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদযাপনের ৭৭ বছরে খুঁটিপুজোর মাধ্যমে পুজোর সূচনা হলো এই পুজোকে সার্থক করতে এই ক্লাবের নবীন থেকে প্রবীণ সকলে উপস্থিত ছিল রংবেরঙের সাজে ছিল পাড়ার মহিলারাও উৎসবে মেতে উঠেছিল সকলেই ক্লাবের সদস্য অভিষেক প্রামানিক বলেন এবারের দায়িত্ব আমরা জুনিয়রদের হাতে দিয়েছি। একজন হল সৌম্যদীপ সোম ইন্দ্রনীল সোম তিনি আরো […]







