হুগলি,৫ মার্চ:- চন্দননগরে সংবর্ধনা দেওয়া হলো বাংলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ঈশান পোরেলকে।দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে ফাইনালে উঠেছে বাংলা ক্রিকেট দল।সেই দলের অন্যতম পেস বোলার চন্দননগরের ছেলে ঈশান পোরেল।এদিন চন্দননগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেরির মাঠে সংবর্ধনা দেওয়া হয় ঈশানকে।এবারের আইপিএল টুর্নামেন্টে কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়েও খেলতে দেখা যাবে ঈশানকে।ছোটবেলা থেকে এই মেরির মাঠেই ক্রিকেট প্র্যাকটিস করেই বড় হয়েছে ঈশান।এদিন ঘরের মাঠে এসে খুদে ক্রিকেটারদের সাথেও কথা বলেন ঈশান।এদিন মায়ের হাত ধরে নিজের ছোট বেলার ক্লাবে আসে ঈশান।ঈশান বলেন সে চন্দননগরে এলেই এই ক্লাবের মাঠে আসে।কিন্তু এখন ঈশানের পাখির চোখ বাংলা ক্রিকেট দলের হয়ে রঞ্জি ট্রফি জেতা।ঘরের ছেলের সাফল্যে খুশি হুগলি জেলা ও চন্দননগরের মানুষ।
Related Articles
বিজেপির কতো শক্তি আমি দেখবো , এন,আর,সি করতে গেলে আমার মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে – মমতা বন্দ্যোপাধ্যায় ।
উঃ২৪পরগনা,৪ ফেব্রুয়ারি:- আমাদের কোন নেতাকে ভালো না লাগলে ওদের কাছে আপনারা যাবেন না। নিচুতলার নেতারা দল চালায় না। দল চালাই আমরা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর জনসভায় ঠিক এই ভাষাতেই দলের নিচুতলার কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটের আগে মতুয়া ও হিন্দু ভোট এককাট্টা করতে এদিন তিনি সোচ্চার ছিলেন। বক্তব্যের শুরু থেকে শেষ […]
মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের মৌন মিছিল।
হাওড়া, ১২ মার্চ:- নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনা মাফিক ঘৃণ্য হামলার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে মৌন মিছিল করছে তৃণমূল। হাওড়াতেও প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় এর মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে। মধ্য হাওড়ায় এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণের ঘটনায় নির্বাচনে ভয়ংকর আক্রমণের পরিকল্পনা করা […]
চুঁচুড়া শহরের গঙ্গার বিপদজনক ঘাটগুলো পরিদর্শনে মহকুমা শাসক সহ পুর প্রতিনিধিরা।
হুগলি, ১৯ মে:- গত কয়েক মাসে চুৃঁচুড়া থানা এলাকার গঙ্গার ঘাট গুলোতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে অনেকের। সাহাগঞ্জ থেকে উত্তর চন্দননগরের তুলোপট্টি ঘাট সব ঘাটেই কম বেশি দূর্ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে এই পরিদর্শন। বিপদজনক ঘাট লিখে ব্যানার টাঙানো হয়েছে কয়েকটি ঘাটে। স্নান করতেও […]









