হুগলি,৫ মার্চ:- প্রযোজক রাজ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করানোর নামে ৫৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল প্রতারক। কলিকাতার মধ্যমগ্রাম থানার দোলতলার বাসিন্দা অর্পিতা দাস ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় ভুয়ো রাজ চক্রবর্তীর সঙ্গে। বেশ কিছুদিন ধরেই চ্যাটিংয়ের মাধ্যমে যোগাযোগ হচ্ছিল রাজ চক্রবর্তীর সঙ্গে।এবং সেখান থেকেই অর্পিতার মেয়েকে সিনেমায় অভিনয় করানোর টোপ দেয় রাজ চক্রবর্তী। কিন্তু তার জন্য 55 হাজার টাকা দিতে হবে সুমন বাবু নামে চুচুড়ার পুলিশ লাইনের অফিসারের হাতে। আজ সেই টাকা পুলিস লাইনের উল্টোদিকে অবস্থিত চুঁচুড়া আদালতের বারান্দায় এসে ভুয়ো সুমন বাবুর হাতে তুলে দেয় অর্পিতা দেবী। কিন্তু কোন কারণে একটু অন্যমনস্ক হওয়াতেই বেপাত্তা হয়ে যায় সুমন বাবু। সঙ্গে সঙ্গে অর্পিতা দেবী ফোন করেন সুমন বাবু ও রাজ চক্রবর্তীকে কিন্তু সকলেরই তখন ফোন বন্ধ। এরপর চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন অর্পিতা দেবী। যদিও ঘটনা জানাজানি হতেই আদালতের আইনজীবী সহ পুলিস লাইনের পুলিশের চোখ কপালে উঠেছে।
Related Articles
আগামীকাল রাজ্য বিধানসভার একদিনের নিয়ম-রক্ষার অধিবেশন বসছে।
কলকাতা , ৮ সেপ্টেম্বর:- কোভিড সংক্রমনের আবহে আগামীকাল রাজ্য বিধানসভার একদিনের নিয়ম-রক্ষার অধিবেশন বসছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই অধিবেশনকে সামনে রেখে বিধানসভায় করোনা পরীক্ষা সহ একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমে ঠিক হয়েছিল বিধানসভার অধিবেশন হবে দুদিনের। কিন্তু বর্তমান আবহে তাও ঝুঁকির কারণ হতে পারে বলে মনে করে সময় আরো কমিয়ে, আগামীকাল একদিনের মধ্যেই অধিবেশন […]
সিঙ্গুরের মাটিতে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী , তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি
হুগলি , ৩০ মার্চ:- সিঙ্গুরের মাটিতে ভোট প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী কাল অর্থাৎ বুধবার সিঙ্গুরের রতনপুরে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই সিঙ্গুরে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন সিঙ্গুর আন্দোলনের নেতা বেচারাম মান্না। আর বেচারাম মান্নার সমর্থনে সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। […]
আলোচনায় একমাত্র সমাধানের রাস্তা কারণ এক হাতে তালি বাজে না,জানলেন রাজ্যপাল জগদীপ ধনকার l
হুগলি,১৯ ফেব্রুয়ারি:- এক হাতে তালি বাজে না তার জন্য দুই হাত লাগে তেমনি আলোচনা ছাড়া সমাধান হয় না কারণ তাই অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী ! মুখ্যমন্ত্রী এসেছেন , আলোচনা হয়েছেl এতে ভালো হবে রাজ্যেরই জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকারl হুগলির শ্রীরামপুরে শ্রী শংকর জিউ কৃষি কলা শিল্প প্রদর্শনী ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে এ কথা […]








