কলকাতা,৩ মার্চ:- তৃণমূল ভবনে শুরু কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক। মঙ্গলবার এর এই বৈঠকে আছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বৈঠকে যোগ দিয়েছেন কলকাতার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। যে সমস্ত ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নেই, সেইসব ওয়ার্ডের তৃণমূল সভাপতিরা যোগ দিয়েছেন বৈঠকে। পুরসভা নির্বাচনে দলের রণনীতি নিয়ে হবে আলোচনা। গায়ের জোড়ে ভোট করা যাবে না। রিগিং করা যাবে না। দিদি এই সব পছন্দ করেন না। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ভবনের দলীয় বৈঠকে কাউন্সিলরদের এই নির্দেশ দিলেন দলের শীর্ষ নেতারা।
একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, পারফরমেন্স দেখে টিকিট দেওয়া হবে। কোন ভুল করে থাকলে মানুষের কাছে ক্ষমা চান। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হবে। খারাপ ব্যবহার করা যাবে না।কলকাতা পুরসভার ভোট পিছতে চাইছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী ১২ এপ্রিলের পরিবর্তে ১৯ এপ্রিল কলকাতা পুরসভা নির্বাচন চাইছে রাজ্য সরকার। মঙ্গলবার তৃণমূল ভবনে বৈঠকে কলকাতা পুরসভার কাউন্সিলরদের এই ব্যাপারে অনেকটাই আভাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত কলকাতা পুরসভার নির্বাচন ১২ এপ্রিল চায় রাজ্য সরকার, নবান্ন সূত্রে জানা গিয়েছিল এই তথ্য। তবে সূত্রের খবব নির্বাচন কিছুটা পিছিয়ে নেওয়ার ভাবনা রাজ্যের।Related Articles
ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব পড়ল হাওড়াতেও।
হাওড়া, ২৬ মেয়ে:- ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব পড়ল হাওড়াতেও। আজ ফেরি পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। দুপুর থেকেই শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। আকাশ কালো মেঘে ঢাকা। হাওড়া ব্রিজে দিনের আলোয় গাড়ি চলছে হেডলাইট জ্বেলে এমন ছবিও ধরা পড়েছে। হাওড়া পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষজনকে সতর্ক করা হয়েছে। গঙ্গার […]
ব্যান্ডেলে শিলান্যাস অনুষ্ঠানে এসে কলকাতা-দার্জিলিং সম্প্রীতি ট্রেনের আবেদন রাজ্যপালের।
হুগলি, ২৬ ফেব্রুয়ারি:- কলকাতা রাজ ভবন থেকে দার্জিলিং রাজভবনে অতিথিদের নিয়ে যাওয়ার জন্য শান্তি ও সম্প্রীতি ট্রেন দেওয়ার জন্য পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেওস্করকে অনুরোধ করেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, দার্জিলিং এ চা উৎসব হয় প্রতিবছর। সেই উপলক্ষে সেখানে শিশু, যুবক, মহিলা খেলোয়ার থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষ কলকাতা রাজভবন থেকে দার্জিলিং রাজভবনের অতিথি হবেন।তাদের […]
শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষকের আত্মঘাতীর ঘটনায় তদন্তের নির্দেশ শিক্ষা দপ্তরের।
কলকাতা, ১৭ আগস্ট:- শিক্ষা রত্ন প্রাপ্ত ওই শিক্ষকের আত্মঘাতী হওয়ার ঘটনায় শিক্ষা দফতর তদন্তের নির্দেশ দিয়েছে। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ওই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জানিয়েছেন ওই শিক্ষকের পেনশন সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে দফতরের বিশেষ সচিবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান ২০১৯ সালে অবসর নিলেও ওই শিক্ষকের […]









