অঞ্জন চট্টপাধ্যায়,১ মার্চ:- ট্রাউকে তিন গোল দিয়ে আই লীগে জয়ের অপেক্ষায় মোহনবাগান। ডার্বি জয়ের আগেই হয়তো আই লীগে জয় নিশ্চিত করে ফেলবে মোহনবাগান। অন্তত ট্রাউ এফসি বিরুদ্ধে বাগান এর ৩-১ গোল এ জয়ের পর সেরকমই মনে হচ্ছে । এদিন খেলার শুরুতে তো মনে হচ্ছিলো হাফ ডজন গোল দিয়ে দেবে টীম বাগান। ম্যাচে ২২ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় ভিকুনারা। ম্যাচ এর ১৩ মিনিটে তুরশোনোভ কে ফাউল করে ট্রাউ। পেনাল্টি পেয়ে গোল করে মোহনবাগান এর গঞ্জালেজ । ২১ মিনিটে সাহিল এর সঙ্গে ওয়ান টু ওয়ান এ বিশ্বমানের গোল করেন বেইতিয়া। এর ঠিক এক মিনিট পর থ্রু বলে বাবাদিওরা গোল করেন। ৩২ মিনিট এ সানডে ট্রাউ এর হয়ে গোল এর খাতা খোলেন। তবে তারা আর ম্যাচ এ ফিরতে পারে নি। দ্বিতীয়ার্ধে এ পরীক্ষা নিরীক্ষা দিকে যান বাগান কোচ ।তবে গোল আর আসে নি। ১৪ ম্যাচ এ ৩৫ পয়েন্ট নিয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে গেলো টীম বাগান।
Related Articles
ভিড় এড়াতে কড়া নিরাপত্তা শিতলখুচি ব্লকে।
কোচবিহার,২৪ মার্চ:- জনতার ভিড় এড়াতে শীতলখুচি জুড়ে কড়া নিরাপত্তা ব্লক প্রশাসনের। শীতলখুচি এলাকার বিভিন্ন ছোট ছোট বাজার গুলোতেও পুলিশি নিরাপত্তা রয়েছে। তবুও মাঝে মাঝে বাজার গুলিতে লোক সমাগমও দেখা যাচ্ছে। মানুষজন এতো জানা সত্ত্বেও তবুও তারা দলবদ্ধভাবে রাস্তায় রাস্তার মোড়ে থাকতে অভ্যস্ত হয়ে পড়ছে। কোন কোন বাজারে দোকানে ভিড় দেখা গেলেও প্রশাসন সঙ্গে সঙ্গে কড়া […]
করোনা সঙ্কট পর্যালোচনায় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক বিভিন্ন জেলার জেলাশাসকদের।
কলকাতা , ২৩ এপ্রিল:- রাজ্যের উদ্ভূত করোনা সঙ্কট পর্যালোচনায় স্বরাষ্ট্রসচিব রিকৃষ্ঞ দ্বিবেদী বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করেন। বৈঠকে করোনা চিকিত্সার জন্য জেলা হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের বেড,আইসিইউর সংখ্যা বাড়াতে, অক্সিজেনের যোগান যথাযথ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। করোনায় মৃতদের দাহকার্য যাতে […]
সংস্কারের কাজ শেষ, বালি ব্রিজে যান চলাচল স্বাভাবিক।
হাওড়া, ২৭ জানুয়ারি:- বালি ব্রিজ ও সিসিআর ব্রিজে রেল লাইন মেরামতির জন্য গত ২২ তারিখ রাত বারোটা থেকে প্রায় ১০০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বালি ব্রিজের কাজ শেষ হবার পর আজ থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে, আজ থেকে বালি ব্রিজেও যান চলাচল একেবারেই স্বাভাবিক। খুশি সকলে। Post Views: 317







