হুগলি,২৭ ফেব্রুয়ারি:- আবারও অশালীন বাক্য প্রয়োগ বিজেপির। এবারে নাম না করে হিজরাদের সাথে তুলনা করা হলো তৃনমূল কংগ্রেসকে। আজ হুগলীর শ্রীরামপরে একটি দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিকদের সামনে একথাই বললেন বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু । তিনি এদিন পৌর ভোটের আগে দলীয় কর্মীদের সাথে বৈঠক করতে আসেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে। সেখানে এসে তিনি মহারাস্ট্র, ব্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর প্রভৃতি বিজেপির দখলে থাকা পৌরসভাগুলির উন্নয়নের দিক তুলে ধরেন। তিনি বলেন বাংলার নির্বাচনে আমরা এই সমস্ত পৌরসভাগুলির উন্নয়নের খতিয়ান সাধারন মানুষের কাছে তুলে ধরবো।
তিনি বলেন যে সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূল প্রার্থীই দিতে পারবে না এবং আমরাই বেশীরভাগ পৌরবোর্ড দখল করবো। এরপর তিনি তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে বলেন আমরা সাধারন মানুষের দল, আর পাশের বাড়িতে ছেলে হলে যারা নাচতে চলে যায় তাঁদের সাথে তৃণমূলের তুলনা করেন সায়ন্তনবাবু। অন্যদিকে এবিষয়ে তৃণমূলের হুগলী জেলা সভাপতি দিলীপ যাদব বলেন দেখুন রজনীতি মানে শুধু আবোল-তাবোল কথা বলা নয়, রজনীতিতে থেকে অনেক মানুষের সেবা করা যায়, অনেক বেশী কাজ করা যায় সে বিষয়ে তো উনি থাকেন না !Related Articles
শিশু দিবসের প্রাক্কালে শিশুদের নিয়ে মহা মিছিল হাওড়ায়।
হাওড়া, ১৩ নভেম্বর:- আগামীকাল ১৪ নভেম্বর, শিশু দিবস। শিশু দিবসের প্রাক্কালে রবিবার সকালে শিশুদের নিয়ে মহা মিছিলের আয়োজন করা হয় হাওড়ায়। হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক তথা বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ সুজয় চক্রবর্তীর উদ্যোগে হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের পরিচালনায় এদিন ওই কর্মসূচি নেওয়া হয়। শিশুদের মহা মিছিল শুরু হয় মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্ক থেকে। কয়েক হাজার […]
আধুনিক পরিসেবার লক্ষ্যে অমৃত ভারত প্রকল্পের শিল্যানাশ ও উদ্বোধন প্রধানমন্ত্রীর।
হাওড়া, ২৫ ফেব্রুয়ারি:- আধুনিক ও দ্রুত রেল পরিষেবার লক্ষ্যে ৪১,০০০ কোটি টাকা ব্যয়ে অমৃত ভারত স্টেশন স্কিমের অন্তর্গত ৫৫৪টি রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশ এবং ১৫০০টি রোড ওভারব্রিজ, আন্ডারপাস-এর আজ শিলান্যাস এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরমধ্যে পশ্চিমবঙ্গে ৪৫টি স্টেশনের পুনর্বিকাশ করা হবে। এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হচ্ছে ব্যান্ডেল জংশনেও। ওই অনুষ্ঠানে অংশ নিতে আজ সকালে […]
হাওড়ায় দোলের দিন জেলায় বেপরোয়া গাড়ির দুর্ঘটনার বলি ৭।
হাওড়া, ৮ মার্চ:- মঙ্গলবার দোলের দিন হাওড়া জেলা জুড়ে বেশ কয়েকটি দুর্ঘটনার বলি হয়েছেন মোট ৭ জন। হাওড়া সিটি পুলিশ এলাকায় সালকিয়া বাঁধাঘাটের কাছে মঙ্গলবার রাতে একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন বাইক আরোহী দুই যুবক। পুলিশ সূত্রের খবর, সালকিয়ায় বড় মা মন্দিরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই দুই যুবকের। এরা হলো রোহন গুপ্ত (২৪) ও […]









