কলকাতা,২৬ ফেব্রুয়ারি:- তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে এবার নতুন চমক। যার সাক্ষী হতে চলেছেন সমগ্র পশ্চিমবঙ্গবাসী। দলীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বার-কোড এবং নির্দিষ্ট নাম লেখার জায়গা রাখা হয়েছে এবার। সেই বার-কোড স্ক্যান করিয়ে তবেই অনুষ্ঠানে প্রবেশ করা যাবে। এ রাজ্যে কোনও দলের কর্মসূচিতে এই ধরনের ব্যবস্থা আগে দেখা যায়নি। আগামী ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই অনুষ্ঠানে এমন নতুন ধরনের প্রবেশপত্র তৈরি করেছে তৃণমূল। ইতিমধ্যেই প্রবেশপত্র বিলি করাও চালু হয়ে গিয়েছে।
Related Articles
জগৎবল্লভপুরে পঞ্চায়েত সদস্যার অস্বাভাবিক মৃত্যু।
হাওড়া, ১৫ ডিসেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক পঞ্চায়েত সদস্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। মৃতার পরিবারের দাবি এই ঘটনার জন্য দায়ী স্থানীয় এক নেতা। পঞ্চায়েত সদস্যা মৌসুমী পালের দেহ শুক্রবার ঘর থেকে উদ্ধার হয়। অভিযোগ, মৌসুমীকে প্রধান করে দেওয়ার পাশাপাশি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে […]
আগামী ৯ সেপ্টেম্বর রাজ্য বিধানসভার স্বল্পকালীন অধিবেশন শুরু হচ্ছে।
কলকাতা , ৩ সেপ্টেম্বর:- করোনা আবহের মধ্যেই সামাজিক দূরত্ব সহ সব ধরনের স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে আগামী ৯ সেপ্টেম্বর রাজ্য বিধানসভার স্বল্পকালীন অধিবেশন শুরু হচ্ছে। সাংবিধানিক দায়িত্ব মেনেই দুই দিনের এই অধিবেশন ডাকা হচ্ছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। অধিবেশনে যোগ দিতে আসা সকল সাংবাদিক এবং সদস্যদের কোভিড পরীক্ষা করিয়েই অধিবেশন কক্ষে প্রবেশ করতে দেওয়ার অনুমতি […]
ষষ্ঠীর বিকেলেই ৮০ লক্ষ মহিলার ব্যাংক একাউন্টে ঢুকে গেল লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা।
কলকাতা , ১১ অক্টোবর:- ষষ্ঠীর বিকেলেই ৮০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। শারদোৎব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁদের এই উপহার দিলেন। প্রশাসন সুত্রে খবর সেপ্টেম্বর এবং অক্টোবর ২ মাসের টাকাই দেওয়া হয়েছে। এতে রাজ্য সরকারের ৮৫০ কোটি টাকা খরচ হয়েছে। এখনও পর্যন্ত ১ কোটি ৫৯ লক্ষ মহিলার আবেদন পত্র লক্ষ্মীর […]








