হুগলি,২৬ নভেম্বর:- কোলকাতা পোস্তার পর শেওড়াফুলি মার্কেট রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহতম মার্কেট। কর্ণাটক, মহারাষ্ট্রের পিঁয়াজ আসে এই মার্কেটে। যোগান কম তাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পিঁয়াজের দাম। আজ শেওড়াফুলি মার্কেটে আড়তে পিঁয়াজের দাম 80/- থেকে 90/- টাকা। আগে প্রতিদিন গড়ে 20 থেকে 22 গাড়ি। বর্তমানে এই শেওড়াফুলি আড়তে তিন থেকে চার গাড়ি পিঁয়াজ আসছে। প্রতি গাড়িতে 20 টন পিঁয়াজ থাকে। পাশাপাশি মহরাস্ট্র ও কর্ণাটকে বৃষ্টির জেরে ব্যাপক পরিমান ক্ষতি হয়েছে। পাশাপাশি বস্তায় পিঁয়াজ পচা থাকার কারণে বস্তায় পরিমানে কম হচ্ছে। বিভিন্ন খোলা বাজারের ব্যাবসায়ীরা পরিমানে কম পিঁয়াজ কিনছে আড়ত থেকে।
Related Articles
হাওড়ায় বিজেপির জনসম্পর্ক কর্মসূচিতে বাধাদানের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার তৃণমূলের।
হাওড়া , ২৮ জুন:- বিজেপির জনসম্পর্ক কর্মসূচিতে বাধাদানের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, রবিবার সকালে হাওড়ায় ২৫ নম্বর ওয়ার্ডের কাঁচকল মাঠের সামনে তাদের দলীয় কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে জনসম্পর্ক করছিল সেসময় তৃণমূলের কর্মীরা বিজেপির কার্যকর্তাদের কর্মসূচি করতে বাধা দেয়। এনিয়ে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। হাওড়া জেলা সদর বিজেপি সভাপতি […]
রাতভর বোমা-গুলির লড়াইয়ে উতপ্ত নৈহাটি,অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
ব্যারাকপুরঃ , ২৪ এপ্রিল:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত নৈহাটি জুড়ে। শুক্রবার রাতে নৈহাটির ১ নম্বর বিজয়নগর এলাকার অভিযাত্রী ক্লাবের সামনে দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে। পাশাপাশি তাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে। ওইদিন রাতে বোমা-গুলির লড়াইয়ে পরিস্থিতি এতটাই উতপ্ত হয়ে ওঠে যে এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বিজেপির অভিযোগ,তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের সামনেই […]
মালিপাঁচঘড়া হোম-কান্ডে গ্রেফতার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলেও। তোলা হলো হাওড়া আদালতে।
হাওড়া, ৩০ নভেম্বর:- মালিপাঁচঘড়া হোম-কান্ডে গ্রেফতার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলেও। তোলা হলো হাওড়া আদালতে। সালকিয়া বাবুডাঙ্গায় হোম-কান্ডে পুলিসের জালে এবার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর ছেলে সুমিত অধিকারী। গত ২০ তারিখ বাবুডাঙ্গার ওই হোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে শিশুর যৌন নির্যাতন এবং শিশু বিক্রির। গত ২০ তারিখ এই খবর পাওয়ার পরেই হোমটি সিল করে দেয় […]







