হুগলি,২১ ফেব্রুয়ারি:- আন্তর্জাতিক ভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করল কোন্নগর পৌরসভা। নতুনভাবে সজ্জিত কোন্নগর জিটি রোড এর উপর প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে এদিন বসেছিল কবিতা পাঠের আসর । ভাষা দিবস উপলক্ষে স্থানীয় ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট কবিরা অংশ নেন কবিতা পাঠের আসরে। সারাদিন ধরে স্বরচিত কবিতা পাঠ করে শোনান উপস্থিত কবিরা। এই উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল এবং কোন্নগর পৌরসভার পৌরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট গণ্য মান্য মানুষ রা ছাড়াও অগণিত সাধারণ মানুষ। অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটি দীর্ঘদিন অবস্থায় পড়েছিল । নামকরা এক প্রোমোটার এটি কিনে নিয়েছিল আবাসন গড়ার উদ্দেশে।
কিন্তু কোন্নগর পুরসভা এবং তার প্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এখানে গড়ে উঠেছে নবরূপে এই বাগান বাড়িটি । এখানে বাগান বাড়িটি কে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে হয়েছে। এই বাড়িটি যদিও এখনো আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়নি । কিন্তু কাজ প্রায় শেষের পথে। গঙ্গার ধারে কয়েক বিঘা জমির উপর গড়ে ওঠা অনিন্দ সুন্দর বাগান বাড়িটি দেখলে মনে হবে একটুকরো শান্তিনিকেতন কে তুলে আনা হয়েছে এখানে। স্থানীয় ও রাজ্যবাসীর কাছে এটি একটি দ্রষ্টব্য স্থান হিসেবে গণ্য হতে চলেছে । এবং যেটুকু জানা গেছে এখানে পুরসভার পক্ষ থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি মিউজিয়াম করা হবে। এবং একটি আর্ট গ্যালারি ভবিষ্যতে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পুরসভার।Related Articles
পুকুর ভরাটকে কেন্দ্র করে কাউন্সিলারের সামনেই হাতাহাতির অভিযোগ চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১৭ ডিসেম্বর:- পুকুর ভরাট করা নিয়ে কাউন্সিলরের সামনেই হাতাহাতির অভিযোগ চুঁচুড়ায়। শনিবার সকালে হাতাহাতির অভিযোগ চুঁচুড়া খাদিনামোড়ের কাছে ধরমপুর আয়কর অফিসের পিছন দিকে। আয়কর অফুসের পিছনে একটি প্রাচীন পুকুর ভরাট চলছিল এদিন প্রকাশ্য দিবালোকে। সেই পুকুর ভরাটে বাধা দিতে গিয়েই বর্তমান পুকুর মালিকের সাথে স্থানীয়রা হাতাহাতিতে জড়ায় বলে অভিযোগ। অভিযোগ সে সময় স্থানীয় […]
প্রথম দফার নোটিফিকেশন কালই
কলকাতা , ১ মার্চ:- রাজ্যের প্রথম নির্বাচন আগামী ২৭ শে মার্চ থেকে শুরু হবে, ৩০ টি বিধানসভা কেন্দ্রের জন্য। প্রথম দফার জন্য নির্বাচনী নোটিফিকেশন জারি করা হবে আগামী কাল, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রার্থীদের নমিনেশন জমা দেবার শেষ তারিখ আগামী ৯মার্চ, নমিনেশন স্ক্রুটিনি হবে ১০ মার্চ পর্যন্ত হবে, নমিনেশন প্রত্যাহার করার শেষ […]
ভালো কাজে মিলবে পুরস্কার , ভুল করলে তিরস্কার কর্মীদের উদ্দেশ্যে কৃষ্ণনগরে বললেন মুখ্যমন্ত্রী।
নদীয়া,৫ ফেব্রুয়ারি:- কৃষ্ণনগরে ফের নিজের দলের নেতাদের সংযত হতে বললেন মমতা। নদিয়া জেলায় শাসকদলের নেতাদের কোন্দল কিছুতেই রোখা যাচ্ছে না। তাই এবার সরাসরি সেই সব নেতাদের সতর্ক করলেন মমতা। এদিন নেতাদের সতর্ক করে মমতা বলেন যৌথ নেতৃত্বে চলতে হবে। নেতা একটাই , সেটা জোড়াফুল। এর বাইরে চঞ্চল বড় না রত্না বড় এসব করলে আমি বরদাস্ত […]







