হুগলি,১৮ ফেব্রুয়ারি:- হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত কাপাসডঙ্গা ৮নং ওয়ার্ডের সতীন সেন স্কুল সংলগ্ন মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সাহাযার্থে সহায়তা কেন্দ্র স্থাপন করলো বিজেপির চুঁচুড়া শহরের নেতা কর্মীরা। এদিন সকাল ১১টা থেকেই শুরু হয়ে যায় এই পরিষেবা সকল ছাত্র ছাত্রীদের জল বাতাসা এবং তার সাথে তাদের অবিভাবকদের জন্য বসিবার ব্যাবস্থা সহ ফাস্ট ট্রেডেরও ব্যবস্থা করেছে বিজেপির নেতা কর্মীরা। এদিন বহু অবিভাবকরা বিশ্রামের জন্য এই বিজেপি কেন্দ্রটিকে বেছে নেয়। এবিষয়ে একজন পরিক্ষার্থী ছাত্রীর অভিভাবক বন্দনা ভট্টাচার্য বলেন আমরা খুব খুসি এই পরিষেবা প্রদান করায় এবং আমরা চাই সকল স্কুলের সামনেই যেনো এই রকম কেন্দ্র তৈরী করা হোক যাতে অবভাবকরা একটু বিশ্রাম নিতে পারে। এবিষয়ে চুঁচুড়া শহরের বিজেপি নেতা দেবায়ন মজুমদার বলেন আমাদের সাংসদ এবং জেলা সভাপতির আদেশ অনুষারে আমরা এই পরিষেবা কেন্দ্র তৈরী করছি এবং আমরা এতো পরিমান মানুষকে আমাদের যথা সাদ্ধ পরিষেবা প্রদান করতে পেরে খুব খুসি। আমরা চেষ্টা করবো সামনের দিন গুলিতে যেনো আরো উন্নত মানের পরিষেবা প্রদান করতে পারি।
Related Articles
বুধবার থেকেই পুরোপুরি স্বাভাবিক হবে উত্তর হাওড়ার জল সরবরাহ পরিস্থিতি।
হাওড়া , ২২ জুন:- অবশেষে মিটতে চলছে উত্তর হাওড়ার জলের সমস্যা। প্রায় সপ্তাহখানেক আগে নস্করপাড়ার কাছে পুরসভার পানীয় জল সরবরাহের একটি পাইপ লাইন ফেটে যায়। যার ফলে উত্তর হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডে জল সরবারাহে ব্যাঘাত ঘটে। রবিবার পুরসভার পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পাইপ লাইনের প্রয়োজনীয় মেরামতের অঙ্গ হিসেবে বিকল্প পাইপ লাইন বসানোর কাজ একদম […]
করোনা সঙ্কটে বিধানসভা নির্বাচনের গণণা পর্ব নিয়ে তৈরি হয়েছে একাধিক জটিলতা।
কলকাতা , ৩০ এপ্রিল:- রাজ্যে বিধানসভা নির্বাচনের আট দফার দীর্ঘ ভোট পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার ভোট গণণা ও ফল ঘোষণার পালা। ভোটদাতাদের রায় ইভিএম বন্দি অবস্থায় এখন কড়া নিরাপত্তায় স্ট্রংরুম গুলিতে সংরক্ষিত রয়েছে। প্রতিটি স্ট্রংরুমে ২৪ ঘণ্টা পাহারার জন্য এক প্লাটুন করে আধাসেনা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রবিবার রাজ্যের ২৩৪ টি বিধানসভা আসনের […]
আগামীকাল তৃণমূলের সংসদীয় বৈঠকে নতুন পুরানো সদস্যদের উপস্থিত থাকার বিষয়ে হুইপ জারি করলো দল।
কলকাতা, ৪ জুলাই:- সংসদীয় কাজকর্ম নিয়ে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করতে তৃণমূল কংগ্রেস আগামীকাল তাদের পরিষদীয় দলের বৈঠক ডেকেছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের পৌরহিত্যে বিধানসভায় নৌসর আলী কক্ষে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য দলের সব নতুন বিধায়ক ছাড়াও পুরনো সদস্যদের বাধ্যতামূলকভাবে হাজির থাকতে হবে বলে হুইপ জারি করা হয়েছে। বিধানসভায় চলতি অধিবেশনে বিধায়কদের ভূমিকা […]








