সোজাসাপটা ডেস্ক,১৮ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। এরমধ্যে ছেলেদের সংখ্যা ৪,৩৯,৮৭৯ জন। ও মেয়েদের সংখ্যা ৫,৭৬,০০৯ জন। গতবছরের মত এবছরও ছাত্রীর সংখ্যা অনেক বেশি। তবে পর্ষদের সভাপতি জানিয়েছেন এবছর গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩ হাজার কম। এবার মাধ্যামিক পরীক্ষায় নকল রুখতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথমত,
পরীক্ষার হলে মোবাইল, স্মার্ট ঘড়ি বা ওই জাতীয় কোনও ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না। পাশাপাশি ব্যাপকহারে নকল রুখতে পরীক্ষা চলাকালীন সময়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের ব্যাপারে চিন্তাভাবনা করছে প্রশাসন। তবে পর্ষদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাজ্যের ৪২টি ব্লকে মাধ্যমিক চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, উত্তর দিনাজপুর সহ বেশ কিছু জেলায় পরীক্ষা শুরুর পর থেকে দু’ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। অতি সংবেদনশীল এলাকা হওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।Related Articles
সোমবার রাজভবনে রাজ্য মন্ত্রী সভার ৪৩ জন সদস্য শপথ নেবেন।
কলকাতা , ৯ মে:- করোনা অতিমারীর আবহেই তৃতীয়বারের জন্য রাজ্যে গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষসহ বিধানসভার সদস্যদের শপথগ্রহণ পর্ব একে একে শেষ হয়েছে। এবার মন্ত্রিসভা গঠনের পালা। সোমবার রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার ৪৩ জন সদস্য শপথ গ্রহণ করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরমধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, দশজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত […]
১৮ ই জুলাই থেকে বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু।
কলকাতা, ২ জুলাই:- রাজ্য সরকার আগামী শিক্ষা বর্ষের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনক্ষণ ঘোষণা করেছে। কেন্দ্রীয় ভাবে না হলেও এবছর সম্পূর্ণ ভাবে অনলাইনেই ভর্তি প্রক্রিয়া চলবে বলে রাজ্যের শিক্ষা দফতর জানিয়েছে। আজ শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১৮ জুলাই থেকে বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হবে। […]
গোটা রাজ্যেই চলছে সার্কাস , আর তার জোকার মুখমন্ত্রী , শেওরাফুলিতে এসে কটাক্ষ বিজেপি নেতা রাজুর।
হুগলি , ২ জুলাই:- এ যেন আবোল দেশের তাবোল রাজা , মুখ্যমন্ত্রী নিজেই ম্যাজিসিয়ান , নিজেই ফিজিসিয়ান আবার নিজেই বৈজ্ঞানিক হয়ে গেছেন । উনি বিশেষজ্ঞদের কোন মতামত না নিয়েই নিজের মত করে লকডাউনের দিন ঠিক করে দিলেন । আজ হুগলিতে এসে এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা রাজু ব্যানার্জী । এদিন হুগলির […]









