কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- করোনা জনিত বিধিনিষেধের মেয়াদ আরো একদফা বাড়ালো রাজ্য সরকার। তবে আসন্ন পুজোর দিন গুলোতে শিথিল করা হলো নৈশকালীন কড়াকড়ি। তবে এই পর্বেও লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেয়নি নবান্ন। করোনা রুখতে রাজ্য সরকারের জারি করা বিধি-নিষেধের চলতি মেয়াদ বৃহস্পতিবারই শেষ হয়েছে। এদিন সন্ধ্যায় নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত করোনা বিধি নিষেধ জারি থাকবে। তবে ১০ ই অক্টোবর পঞ্চমী থেকে কোজাগরী লক্ষ্মী পূজার দিন ২০ অক্টোবর পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বাইরে বেরোনো নিয়ে কোন কড়াকড়ি থাকবে না। অর্থাৎ আগের মত রাত জেগে ঠাকুর দেখতে পারবেন মানুষ। তবে মাসের বাকি দিনগুলোতে যথারীতি নৈশ বিধি নিষেধ বলবৎ থাকবে। অর্থাৎ জরুরী কোনোও কারণ ছাড়া ওই সময় বাইরে বেরোনো নিষেধ থাকছে।
Related Articles
কান্নায় ভেঙে পড়লেন মাইকেল হোল্ডিং কিন্তু কেন ?
স্পোর্টস ডেস্ক , ১০ জুলাই:- মার্কিন পুলিসের হাতে নির্মমভাবে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। বর্ণবৈষম্যের বিভাজন মারাত্মকভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রতিবাদে গর্জে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেয়াররা। ক্রিস গেইল, ড্যারেন সামি থেকে জেসন হোল্ডার। এমনকী মাইকেল হোল্ডিংয়ের মতো কিংবদন্তিও বর্ণবৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন। নিজের জীবনের কথা বলতে গিয়ে আর শক্ত থাকতে পারলেন না, […]
অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত এসটিএফ, পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে গুলি চালানোর হুমকি।
হাওড়া , ২৪ নভেম্বর:- চারজনকে খুন করে পালিয়ে আসা অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলো বিহার এসটিএফের পুলিশ কর্মী। আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা করার চেষ্টা হয় বলে অভিযোগ। যদিও শেষরক্ষা হয়নি। ধরা পড়ে যায় বিহারের কুখ্যাত অপরাধী নবীন কুমার ঝা। বিহারের একটি মাছের ভেড়ি নিয়ে গন্ডগোলের জেরে খুন হয় মোট চারজন। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে […]
আরামবাগ শহরকে যানজটমুক্ত ও দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের।
আরামবাগ, ৮ সেপ্টেম্বর:- হুগলির আরামবাগ শহরকে যানজটমুক্ত করতে এবং দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের। ট্রাফিক পুলিশ প্রশাসনের এই কড়া পদক্ষেপকে স্বাগত জানায় এলাকার মানুষ। আরামবাগ শহরের মধ্যে যততত ভাবে গাড়ি পার্কিং করলেই পুলিশ আইনত পদক্ষেপ গ্রহন করছে।বেআইনি ভাবে গাড়ি পার্কিং করে বেশির ভাগ মানুষ কেনাকাটা করতে চলে যাচ্ছেন বলে অভিযোগ।আর সেই জন্যই একদিকে যেমন […]








