হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- আগামী দিনে কলকাতার জগন্নাথ ঘাট ফুলবাজারের ধাঁচে হাওড়ায় গড়ে উঠতে চলেছে সব রকমের সুবিধাযুক্ত নতুন একটি ফুলবাজার। হাওড়া স্টেশন থেকে হাঁটা দূরত্বে হাওড়া পুরসভার একটি বিল্ডিংয়ে আগামী দিনে গড়ে উঠবে ওই ফুলবাজার। সি এস আর ফান্ডের সাহায্যে ওই নতুন ফুলবাজার তৈরি হচ্ছে বলে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে জানান হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। এখানে ফুলের বাজারের পাশাপাশি গাছের বীজের বিক্রয়কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। এছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে সুজয়বাবু জানান, হাওড়া পুরসভায় ৩৭৬ জন চুক্তিভিত্তিক মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। যাদের নিয়োগ করা হবে তাদের দশম শ্রেণী উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিবাহিতা অথবা বিধবা অনুর্ধ চল্লিশের মহিলাদেরই এই পদে নিয়োগ করা হবে। এরজন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে। যারা নির্বাচিত হবেন তাঁদের ইন্টারভিউয়ের পর নিয়োগ করা হবে।
Related Articles
নির্বাচনী লড়াইয়ের গাইডলাইন দিতেই ভার্চুয়াল বৈঠক অভিষেকের।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- লোকসভা নির্বাচনের আগে সাংগাঠনিক প্রস্তুতি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে নির্বাচনী লড়াইয়ের ‘গাইডলাইন’ জানিয়ে দেবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি ‘একলা চলো’ মেনে ৪২টি কেন্দ্রের সমস্ত বুথে বিজেপি-সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশলও জানিয়ে দেবেন তিনি। […]
উত্তরপাড়ায় বিজেপির প্রার্থী প্রবীর ঘোষালের নাম ঘোষণায় ক্ষোভ দলের অন্দরেই।
হুগলি , ১৪ মার্চ:- মমতা ব্যানার্জী খেলাটা মনে হয় আমাদের নেতাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। জানি না কি খেলা চলছে। বিষ্ফোরক বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য্য। উত্তরপাড়া বিধানসভার কোন্নগরের বাসিন্দা কৃষ্ণা ভট্টাচার্য্য। বিগত দিনে তিনি হুগলী জেলার সভানেত্রী ছিলেন। টানা কয়েক দশকের বিজেপি নেত্রী তিনি। এদিন প্রবীর ঘোষালের নাম ঘোষনা হতেই রাস্তায় নেমে ক্ষোভে ফেটে পরেন কৃষ্ণাদেবী। […]
২১ জুলাইয়ের উন্মাদনা তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়া স্টেশনে।
হাওড়া, ২০ জুলাই:- ২১ জুলাইয়ের উন্মাদনা আবেগ তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়া স্টেশনে। প্রায় ৩৫ হাজার কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা হাওড়ায়। আগামীকাল তৃণমূল কংগ্রেসের ধর্মতলার সভা ঘিরে উন্মাদনা তুঙ্গে। সকাল থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী দূরের বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসতে শুরু করেছেন। সেখান থেকে তাদের কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গায় রাত্রিবাসের […]








