গঙ্গার ভাঙ্গনে শ্রীরামপুরের বহুতল আবাসন ‘গঙ্গা দর্শন’ আবাসনে ধসে একাংশ গঙ্গায়। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। গঙ্গার ভাঙনে আতঙ্কিত শ্রীরামপুরের এক বহুতল আবাসনের আবাসিকরাl গতকাল বিকালে হঠাৎই আবাসনের পূর্বদিকের গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ে। 1999 সালে তৈরী এই আবাসনে 75 টি পরিবার বসবাস করে।
এই আবাসনের বাসিন্দা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী। উনি মাঝেমধ্যে এসে থাকেন এই আবাসনে। আজ ধস কবলিত পরিদর্শনে আসেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রশাসক ও জেলা সেচ দফতরের আধিকারিকরা। গঙ্গা লাগোয়া শ্রীরামপুরের গঙ্গাদর্শন নামের এই বহুতলের নিচের অংশে ফাটল দেখা দিয়েছে সেই ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। ফলে আতঙ্কিত আবাসিকরা।
ইতিমধ্যেই আবাসনের তরফে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু হবে। তবে আবাসিকদের দাবি, সরকারী উদ্যোগে স্হায়ী সমাধান করা হোক। তবে যে ভাবে গঙ্গার ভাঙন শুরু হয়েছে চাঁপদানি থেকে শ্রীরামপুর গঙ্গা তীরবর্তী এলাকা, তাতে আবাসনের আবাসিকরা ইতিমধ্যেই আবাসন ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে।




