অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ ফেব্রুয়ারি:- ফুল ফুটলো বাগানে , লিগ জয়ের আরও কাছে পৌঁছালো মোহনবাগান। ঘরের মাঠে নেরোকা এফসি’কে ৬-২ গোলে হারিয়ে আইলিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল মোহনবাগান । ১০ মিনিটের মাথায় বেইতিয়ার কর্নার থেকে হেডে গোল করে বাগানকে এগিয়ে দেন ফ্রান গঞ্জালেজ। দু’মিনিট পরেই ফের বেইতিয়ার কর্নার থেকে তুরসুনভের ভলিতে হেড করে ব্যবধান বাড়ান ফ্রান মোরান্তে। দেখে মনে হচ্ছিল মোহন ফুটবলারদের সুনামি আছড়ে পড়ছে নেরোকা বক্সে । ২৩ মিনিটে ফের বেইতিয়ার ক্রসে হেডে গোল করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ফ্রান গঞ্জালেজ। ২৫ মিনিটেই নিজের হ্যাটট্রিক পেতে পারতেন গঞ্জালেজ।এর তিন মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটি আসে ফ্রান মোরান্তের পা থেকে। তুরসুনভের পাস থেকে গোল মোরান্তের। ম্যাচের ২৪ মিনিটে জোসেবা বেইতিয়ার পাস থেকে মোহনবাগানের পক্ষে লিড বাড়ান ফ্রান গঞ্জালেস।
৩৭ মিনিটে ম্যাচে নিজের একমাত্র গোলটি করে মোহনবাগানকে ৪-০ গোলে এগিয়ে দেন বাবা দিওয়ারা। দ্বিতীযার্ধেও একই ছবি দেখা যায়। বাগান ফুটবলাররা নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলতে থাকেন। তারমধ্যেই ধাক্কা খায় বাগান ডিফেন্স। বক্সের মধ্যে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাগান অধিনায়ক ধনচন্দ্র সিংকে। পেনাল্টি পায় নেরোকা। আদজার পেনাল্টি বাঁচিয়ে দেন শঙ্কর। তারপরে দলে কিছু বদল ঘটান সবুজ-মেরুন কোচ কিবু ভিকুনা। ৭০ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে মোহনবাগানের হয়ে ছয় নম্বর গোল করেন রোমারিও জেসুরাজ ৷ এরপর দুটি দল চেষ্টা করলেও গোল আসেনি ৷ শেষমেশ ৬-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় মোহনবাগান ৷ মোহনবাগান বনাম নেরোকা এফসি ম্যাচে মোট আট গোল অনেক নতুন পরিসংখ্যানের জন্ম দিল । এই নিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত রয়েছে মোহনবাগান । চলতি আই লিগে একটি ম্যাচে সবচেয়ে বেশি গোল করল দলটি পাশাপাশি সবুজ মেরুনের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন ফ্রান গঞ্জালেস।Related Articles
শুভেন্দুর পাল্টা অর্জুন।
উঃ২৪পরগনা, ২২ জানুয়ারি:- চলতি মাসের কয়েকদিন আগেই জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর কাউগাছি এলাকার ইএসআই মাঠে পঞ্চায়েতি সভা করে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্য সরকারকে নিশানা করেন বিরোধী দলনেতা। এমনকি পঞ্চায়েতে রাজ্যে শাসক দলকে হারানোর ব্যাপারেও অঙ্গীকারবদ্ধ হন তিনি। আজ তারই পাল্টা সভা করলো ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার তৃণমূল […]
বি গার্ডেন এলাকার কুখ্যাত দুষ্কৃতি ‘ঝাবড়ি’ গ্রেপ্তার পুলিশের হাতে। উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ।
হাওড়া, ৫ এপ্রিল:- হাওড়ার এজেসি বোস বোট্যানিক গার্ডেন থানা এলাকার কুখ্যাত দুষ্কৃতি ‘ঝাবড়ি’ গ্রেপ্তার হলো পুলিশের হাতে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে স্থানীয় কোলে মার্কেটে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান ও চারটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃত আনন্দ কুমার তিওয়ারি ওরফে ঝাবড়ি’কে […]
আরপিফের শত চেষ্টাতেও প্রাণ বাঁচলনা ডানকুনির যুবকের।
হুগলি, ২ অক্টোবর:- মর্মান্তিক ঘটনা। আরপিএফের শত চেষ্টা সত্ত্বেও যুবকের প্রাণ বাঁচানো গেল না। হাওড়া-বর্ধমান লাইনের ডানকুনি স্টেশনের কাছে রেলের পিলারে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক। তাঁর পরিচয় এখনও মেলেনি বলে রেল পুলিশ সূত্রে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। তাঁর পরিচয় পেয়ে বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ। রেল সূত্রে […]









