অঞ্জন চট্টোপাধ্যায় ১৩ ফেব্রুয়ারি:- আশা করা হয়েছিল কল্যাণীতে লীগের দ্বিতীয় দল পাঞ্জাব এফসি কাছে হেরে মাঠ ছাড়বে লীগ টেবিল এর তলানিতে থাকা ইস্টবেঙ্গল। তবে হার শিকার করতে হলো না । তবে জয় এলো কোথায় মারিও দলের ! কল্যাণীতে মাথা নিচু করেই ১ – ১ ব্যবধান ড্র করে মাঠ ছাড়তে হলো শতবর্ষ এর ক্লাবকে। তবে এদিন কিন্তু জয় এর ঝিলিক দেখা গিয়েছিলো। ম্যাচ এর নয় মিনিট এ মার্কোস ও ক্রোমার যুগলবন্দীতে গোল এর মুখ দেখে ইস্টবেঙ্গল। দেখার মতো গোল করেন ক্রোমা। এরপরে একাধিক গোলের সুযোগ আসে তবে গোল এর মুখ খোলেনি। মার্কোসকে বসিয়ে জুয়ান মেরাকে মারিও নামালেও কোনো কাজে আসেনি। ৪০ মিনিটে ইস্টবেঙ্গল এর সেই পুরোনো রোগ ডিফেন্স এর ভুল । যার জেরে ম্যাচ এ সমতা ফেরায় পাঞ্জাব এর খোসলা।এরপরে দ্বিতীয় মিনিট এ একাধিক সুযোগ মিস হয় । এই ড্র এর ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লীগ এ ৯ নম্বর এ রইলো ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মারিও । এছাড়া, তিনি বলেন তারা অবনমন নিয়ে ভাবছেন না।
Related Articles
দল গোছানোর কাজ শুরু মহামেডানের ।
স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- নতুন সচিব আসার পর আসন্ন মরসুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিল মহামেডান। মঙ্গলবার আসন্ন মরসুমের জন্য প্রথম বিদেশির নাম ঘোষণা করতে চলেছে সাদা কালো ব্রিগেড। নামি স্টপারের পর মহামেডান নামি স্ট্রাইকার সই করাতে চলেছে বলেও জানা যাচ্ছে। সেক্ষেত্রে বিদেশি স্ট্রাইকারদের মধ্যে অনেকগুলি নাম ঘোরাফেরা করছে। মোহনবাগানকে আই লিগ […]
জগৎবল্লভপুরে বিরোধী দলের এজেন্টদের মারধরের অভিযোগ।
হাওড়া , ৬ এপ্রিল:- হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়া ১৮১ নম্বর বুথে গন্ডগোল। বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা ও মারধরের অভিযোগ। সকাল থেকেই বুথের সামনে ব্যাপক উত্তেজনা।বিরোধী দলের এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। এমনকি, বুথে পোলিং এজেন্ট বসিয়ে ফেরার সময়েও মারধরের অভিযোগ তুলেছেন বিরোধী প্রার্থী সাব্বির আহমেদের ইলেকশন এজেন্ট। Post […]
বদলি হাওড়ার পুর কমিশনার। পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জেলাশাসক।
হাওড়া , ৪ নভেম্বর:- বদলি করা হল হাওড়ার পুর কমিশনার ধবল জৈনকে। তাঁর জায়গায় পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জেলাশাসক মুক্তা আর্য। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত ছয় মাস ধরে হাওড়া পুরনিগমের কমিশনার পদের দায়িত্ব সামলেছেন ধবল জৈন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে […]








