হাওড়া, ৩১ আগস্ট:- সড়ক নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের উদ্যোগে যানবাহনের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পালিত হলো। মঙ্গলবার কলকাতার হেস্টিংস ক্রসিংয়ে দুপুর ১২টা থেকে ওই কর্মসূচি শুরু হয়। তিন ঘন্টাব্যাপী ওই অনুষ্ঠানে এদিন যানবাহনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ট্রাফিক গার্ড সূত্রের খবর, এদিন হেস্টিংস ক্রসিংয়ে চারটি বিভিন্ন ধরণের মেকানিক্স এবং মেকানিক্যাল সার্জেন্টের উপস্থিতিতে যানবাহন (সকল বিভাগ) স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে গাড়ির ব্রেক, লাইট, টায়ার/এয়ার প্রেসার, স্টিয়ারিং মুভমেন্ট, ভেহিকেল পেপারস, গিয়ার ফাংশন এবং বডি কন্ডিশনের মতো যানবাহন সম্পর্কিত বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয়। গাড়ির মালিক অথবা ড্রাইভারকে তাদের যানবাহনগুলির রক্ষণাবেক্ষণ সম্পর্কিত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। “সেফ ড্রাইভ” সংক্রান্ত কিছু নিয়ম ও কৌশল নিয়েও আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন ইন্সপেক্টর এস এম মনিরুল ইসলাম, ইন্সপেক্টর কৃষ্ণেন্দু গুপ্ত, ইন্সপেক্টর শৈবাল পাল, সার্জেন্ট অনির্বাণ দাস, সার্জেন্ট সুপ্রভাত ঘোষ এবং সার্জেন্ট সুজয় কুমার সাহা।
Related Articles
দীর্ঘ টানাপোড়নের পর শপথ নিলেন ধুপগুড়ি বিধানসভার জয়ী তৃণমূল বিধায়ক।
কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- দীর্ঘ টানাপোড়েনের পর শপথ নিলেন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের জয়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল চন্দ্র রায়। শনিবার রাজভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করান। বিধানসভার বদলে রাজভবনে কোনও বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নজির বিহীন বলে মত ওয়াকিবহাল মহলের। নজিরবিহীন ভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ […]
কৃষকরা যাতে সারের অভাবে সমস্যায় না পড়ে, সেজন্য কেন্দ্রের কাছে দাবি জানালো রাজ্য।
কলকাতা, ৩ মে:- গত বছরের মতো এ বছর যাতে সারের অভাবে রাজ্যের কৃষকেরা সমস্যায় না পারেন সেজন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাল রাজ্য। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও সার ও রসায়ন মন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেই তিনি এই দাবি জানান। কৃষিমন্ত্রী অভিযোগ করেন, গত বছর […]
রাজনৈতিক বাবাদের নিয়ে এলেও শ্রীরামপুরে জিততে পারবে না বিজেপি , নাম না করে কবীরকে কটাক্ষ কল্যাণের।
হুগলি , ৩০ মার্চ:- ওর রাজনৈতিক বাবারা অর্থাৎ মুকুল, শুভেন্দুদের এনেও শ্রীরামপুরে জিততে পাড়বে না। মঙ্গলবার রিষড়াতে দলীয় প্রার্থী সুদীপ্ত রায়ের প্রচারে এসে এভাবেই বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর নাম না করে তাঁকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ও রাজনিতীর কিছু বোঝে না। ওকালতির ও কিছু বোঝেনা। আমার উপর ওর […]








