খড়দহ, ২৭ আগস্ট:- খড়দহ এন জে এম সি জুট মিল ২০১৫ সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না খড়দহ মিলে এসে মিলের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ও মিলটি ঘুরে দেখেন। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন খড়দহের পৌর প্রশাসক নিলু সরকার উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর এর বিধায়ক রাজ চক্রবর্তী বিধায়ক সোমনাথ শ্যাম জুট মিলের আধিকারিক। জুটমিল পরিদর্শন করার পরে মন্ত্রী বেচারাম মান্না বলেন জুট মিল খোলার জন্য লেবার কমিশনের সাথে কথা বলে যাতে এই মিল পুনরায় চালু করা যায় সেদিকেই আমার লক্ষ্য থাকবে। ব্যারাকপুর মহকুমায় মোট চারটি জুটমিল বন্ধ আছে তিনি আরো বলেন যুগের চাহিদা সারা পৃথিবী জুড়ে রয়েছে আশা করি আমরা এ কাজে সফল হব। ও এলাকায় শ্রমিকরা যাতে আবার পুনরায় কাজ ফিরে পায় আমাদের সবার লক্ষ্য কর্মসংস্থানের।
Related Articles
রাজ্য জুড়ে আজ পেট্রোল পাম্পে ধর্মঘট , প্রভাব হাওড়াতেও।
হাওড়া, ৩১ আগস্ট:- কয়েক দফা দাবিতে আজ মঙ্গলবার রাজ্য জুড়ে ২৪ ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। ধর্মঘটের প্রভাব পড়েছে হাওড়াতেও। সংগঠনের দাবি তাদের ন্যায্য দাবিদাওয়া পূরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই তারা আন্দোলন করে আসছিলেন। কিন্তু তা পূরণ না হওয়াতেই ২৪ ঘন্টা ব্যাপী আজ ধর্মঘট […]
সোমবারই কাজে যোগ দেবেন হাওড়া আদালতের আইনজীবীরা।
হাওড়া , ১৬ মে:- আগামীকাল ১৭ মে সোমবারই কাজে যোগ দেবেন হাওড়া আদালতের আইনজীবীরা। তবে, করোনা পরিস্থিতি দেখে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। করোনা অতিমারী পরিস্থিতির কারণে হাওড়া আদালতের আইনজীবীরা আদালতে কাজ বন্ধ রেখেছিলেন। প্রায় তিন সপ্তাহ পর সোমবার আবারও তারা আদালতের কাজে যোগ দেবেন বলে আদালত সূত্রে জানা গেছে। গত মাসে করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে […]
ভোট দিলেন মহারাজ।
কলকাতা , ১০ এপ্রিল:-ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার চতুর্থ দফার ভোটে বরিষা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সৌরভ। স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়েই ভোট দেন সৌরভ । Post Views: 396








