অঞ্জন চট্টোপাধ্যায়,১২ ফেব্রুয়ারি:- দে কান্ ডু দিস। সকালে ইস্টবেঙ্গল অনুশীলনে ডাক না পেযে ক্ষোভে গজরাচ্ছেন মার্তি ক্রেসপি। ক্রেসপি বাদ। মার্তি কে ছেড়ে দিয়ে তার বদলি হিসেবে স্পেনিশ মিডফিল্ড এর ভিক্টর পেরে কে আনছেন মারিও। ২০১৮ আই এস এল এ বেঙ্গালুরু এফসির হয়ে একটি ম্যাচ খেলেছেন। তিনি স্পেনের বিভিন্ন ক্লাবএ তার খেলা পছন্দ হয়েছে সেকারণে আনা হচ্ছে তাকে। কাশিম আইদারা ফিট। ডিকা ফিট নন। একে তো পরের পর ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ইস্টবেঙ্গলের। তার ওপর দলে একের পর এক সমস্যা। এই অবস্থা থেকে কীভাবে অবনমন বাঁচানো যায় তা এখন ধাঁধার মতো শতবর্ষের ক্লাবে। সেকারণে আই লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গল ও পঞ্জাব এফসি লড়াই কেমন যেন ঝিমিয়ে পড়েছে। তৱুও ইস্টবেঙ্গল কোচ মারিও মনে করছেন দল ভালো ফুটবল খেলছে। শুধু ভাগ্যের চাকায় আটকাতে হচ্ছে তাদের। এদিন সাংবাদিক সম্মেলনে এসে মারিওকে মনে হল চাপ আছে তবে তিনি এমন ভাব করছেন যে দলে কিছুই হয়নি। তিনি বলেন, চাপ তো আছে জেতার। তবে আমরা ভাগ্যের দিকেও তাকিয়ে আছি। গুরবিন্দর এদিন অনুশীলনে নামলেও তাকে খেলানো হচ্ছে না। গুরবিন্দরকে নিয়ে স্প্যানিশ কোচ বলেন , ও আমাদের প্লেয়ার এখনো অফিসিয়ালিভাবে নয়। ফলে বোঝাই গেল গুরবিন্দরকে তিনি চাইছেন না। কর্তারা তার ওপর চাপিয়ে দিয়েছেন ।
মিনার্ভা যে ফুটবলটা খেলছে সেখানে দাঁড়িয়ে কি ওদের হারানো সম্ভব। এই উত্তরে মারিও বলেন, কেন সম্ভব নয়। আমাদের ভাগ্য ফিরতে হবে। একটা ম্যাচ জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তবে পাঞ্জাব খুব উন্নতমানের দল ওদের বিরুদ্ধে নামা সত্যিই খুব কঠিন। তবে আত্মবিশ্বাস হারালে চলবে না। দলকে আমি এই কথাই বারবার বলেছি নিজেদের ওপরআত্মবিশ্বাস রাখ। কখনো কখনো ভালো ফুটবল খেললেও জয় আসে না। আবার কখনো কখনো খারাপ ফুটবল খেললেও জয় আসে। ইস্টবেঙ্গল এখনো ওরা ঘুরে দাঁড়াতে পারে। নিজের দল নিয়ে তিনি বলেন, লিগ এখনো ওপেন আছে। মোহনবাগান ম্যাচে আমরা ভালো খেলেছি। বল পজিশনে এগিয়ে ছিলাম। তবে গোলের ভাগ্য আমাদের খোলেনি। এদিকে ইস্টবেঙ্গলে ফের জনি একোস্টার আসার কথা শোনা যাচ্ছে ।অন্য দিকে, হাইমে স্যান্টোস কোলাডো ও মার্কোস দে লা এসপাদার পারফরম্যান্সে খুশি না হলেও তাঁদের না ছাড়ার সম্ভবনাই বেশি।Related Articles
ভ্যাকসিন না থাকার জন্য স্বাস্থ্য কেন্দ্রের নোটিশ।
পূর্ব বর্ধমান, ৫ মে:- প্রতিদিনই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে ভারতবর্ষে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেছেন করোনা থেকে বাঁচার উপায় একমাত্র ভ্যাকসিন। ভ্যাকসিন নেওয়ার জন্য ভোর থেকে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। সারাদিন অপেক্ষা করে ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন না পেয়ে সাধারন মানুষকে […]
সরকারের জনমুখী প্রকল্প ও রাজ্যবাসীর উন্নয়নকে তুলে ধরতে আজ আরামবাগে অভিষেক।
হুগলি ,১০ ডিসেম্বর:- একদিকে মোদী সরকারের কৃষক বিরোধী বিলে কৃষকদের সর্বনাশ। অন্যদিকে রাজ্যবাসী কে খাদ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে মুখে অন্ন তুলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জণদরদী সরকার। একদিকে মোদী সরকার চিকিৎসা ব্যবস্থা আম্বানী, আদানীদের হাতে বিক্রি করে দিচ্ছে। অপরদিকে দিদির সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে। সকলের জন্য বিনামূল্যে সাস্থ্য পরিষেবা। সরকার আজ মানুষের দুয়ারে। […]
বিজেপির “সিঙ্গুর চলো”-তে পুলিশি বাধা, লন্ডভন্ড কুরুক্ষেত্র হবে; হুঙ্কার সায়ন্তনের!
সুদীপ দাস, ১২ ডিসেম্বর:- কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও এর ডাকে আগামী মঙ্গলবার থেকে তিনদিন ব্যাপী বিজেপির সিঙ্গুর চলো অভিযানে বাঁধা পুলিশের। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপির রাজ্য রাজ্য নেতা সায়ন্তন বসুর হুঙ্কার পুলিশ আটকাতে কুরুক্ষেত্র হবে। রবিবার দুপুর থেকেই টানটান উত্তেজনা দূর্গাপুর হাইওয়ে সংলগ্ন সিঙ্গুরের গোপালনগর এলাকা। আগামি মঙ্গলবার থেকে এই এলাকায় বিজেপির কিষান মোর্চার ডাকে […]







