হাওড়া, ২৩ আগস্ট:- রবিবার রাতে হাওড়ার নিশ্চিন্দায় একটি অ্যাম্বাসাডর গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। চালক সহ আটক করা হয়েছে গাড়িটিও। এদিন নিশ্চিন্দা থানার মাইতিপাড়া এলাকায় ডিউটিতে থাকা ট্র্যাফিক পুলিশ কর্মীদের হাতে ধরা পড়ে প্রায় ৮০ কেজি গাঁজা সমেত একটি সাদা অ্যাম্বাসাডর গাড়ি। গাড়িটির ওড়িশার রেজিষ্ট্রেশন নং ছিল বলে জানা গেছে। প্যাকেটে ভরে ওই বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। এদিন নিশ্চিন্দার মাইতিপাড়া এলাকায় বালি ট্র্যাফিক গার্ডের কর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটকালে গাড়ি ফেলে পালায় গাড়িতে থাকা তিন পাচারকারী। তবে গাড়ি সমেত চালককে হাতেনাতে ধরা হয়। তাঁকে আটক করে নিশ্চিন্দা থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওড়িশার ব্রহ্মপুর থেকে থেকে গাঁজা পাচার করার চেষ্টা হচ্ছিল হুগলির ডানকুনিতে। ঘটনার তদন্তে নেমেছে নিশ্চিন্দা থানার পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করে বাকি তিনজনের খোঁজ চলছে।
Related Articles
বাঁকুড়া শহরে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা।
বাঁকুড়া, ৯ আগস্ট:- বাঁকুড়া শহরের দিনের পর দিন বাড়িতে চুরির ঘটনা বেড়েই চলেছে । গতকাল রাতে বাঁকুড়া শহরের 2 নম্বর ওয়ার্ডের নাপিত গলিতে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় এলাকার মানুষ ব্যাপক আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন । স্থানীয় সূত্রে জানা যায় , গতকাল রাতে একটি ইমিটেশানের দোকানে একদল দুস্কৃতি চুরির উদ্দেশ্য দোকানে প্রবেশ করে […]
নিরাপত্তার অভাবে নাগাল্যান্ড সফর বাতিল তৃণমূল প্রতিনিধি দলের।
কলকাতা, ৬ ডিসেম্বর:- নাগাল্যান্ড সরকার নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকার করায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নাগাল্যান্ড সফর বাতিল করেছে। কলকাতা বিমানবন্দর থেকে ই প্রতিনিধি দলের সদস্যরা ফিরে আসেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। নাগাল্যান্ডে ১৪৪ ধারা ইতিমধ্যে জারি করা হয়েছে। সবরকম গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সে রাজ্যের সরকার। নতুন করে অশান্তি বাধার আশঙ্কা থাকাতেই শেষ […]
পক্ষীপ্রেমীর বাড়ি থেকে চুরি গেল ১৩টি পোষ্য পায়রা, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ।
হাওড়া, ৫ ডিসেম্বর:- পক্ষীপ্রেমী এক ব্যক্তির বাড়ি থেকে চুরি গেল ১৩টি পোষ্য পায়রা, অভিযোগ পেয়ে তদন্তে নামলো পুলিশ। হাওড়ার মালিপাঁচঘড়ায় ওই ঘটনা ঘটে। এক পক্ষীপ্রেমী ব্যক্তির বাড়ি থেকে চুরি যায় পায়রাগুলি। হাওড়ার মালিপাঁচঘড়া থানার মাধববাবু লেনের এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন গোবিন্দ মাহাতো নামের ওই ব্যক্তি। জানা গেছে, বাড়ির ছাদে খাঁচায় রাখা থাকতো ওই পায়রাগুলি। […]










